মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
আপডেটঃ
মিলন ও অমৃতের হাত ধরে শক্তিশালী হচ্ছে জয়পুরহাট জেলা জিয়া সাইবার ফোর্স ফরিদপুরে দখলবাজ শিউলী আক্তারদের কারণে কি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। ​পবিত্র মাহে রমজান উপলক্ষে দৈনিক ভোরের খবরের সাংবাদিক আলামিন-এর শুভেচ্ছা। সাভারে রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াল জনতা: সাজু ও মুরাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ। ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে জয়ী হবেন সালাউদ্দিন বাবু’—সাভারে খোরশেদ আলমের দাবি। সাভারে প্রথা ভাঙা প্রচারণায় আলোচনায় গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী ফরহাদ। সাভার-আশুলিয়ায় গণ অধিকার পরিষদের গণসংযোগ: আলোচনায় তরুণ প্রার্থী এ্যাড শেখ শওকত হোসেন ফরহাদ। গাজীপুর-২ আসনে ভোটের লড়াই জমছে: জরিপে এগিয়ে রনি, অনিশ্চয়তায় ২০ শতাংশ ভোটার ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়।

পটুয়াখালী-৪ আসনে ১০ দলের নয়া চমক: নৌকার সাবেক নেতার কাঁধেই জোটের দায়িত্ব।

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১২১ Time View

নিজস্ব  প্রতিনিধি,পটুয়াখালী 

জাতীয় নির্বাচনকে ঘিরে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে বইছে নতুন রাজনৈতিক হাওয়া। ভোটের মাঠে নিজেদের অবস্থান সুসংহত করতে শেষ মুহূর্তে বড় ধরনের কৌশলগত পরিবর্তন এনেছে ১০ দলীয় জোট। এই আসনে জোটের একক প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে বিশিষ্ট চিকিৎসক ও রাঙ্গাবালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. জহির উদ্দিন আহম্মেদকে। রাজনৈতিক মহলে আলোচনা ছিল ইসলামী আন্দোলনের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমানকে ঘিরে। কিন্তু জোটের অভ্যন্তরীণ সমীকরণে শেষ পর্যন্ত ডা. জহিরের ওপরই ভরসা রাখছেন নীতিনির্ধারকরা। জোটের এই সিদ্ধান্তের পেছনে কাজ করেছে প্রার্থীর ব্যক্তিগত ক্লিন ইমেজ এবং আওয়ামী লীগের ভোটব্যাংকে ভাগ বসানোর দীর্ঘমেয়াদী পরিকল্পনা। মূলত খেলাফত মজলিস থেকে তাকে জোটের প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। ডা. জহির উদ্দিন আহম্মেদ কেবল একজন চিকিৎসকই নন, তিনি রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ফলে স্থানীয় আওয়ামী লীগের একটি বড় অংশের ওপর তার ব্যক্তিগত প্রভাব রয়েছে। জোট মনে করছে, ডা. জহিরকে প্রার্থী করার মাধ্যমে সরকারি দলের ভোটের একটি বড় অংশ নিজেদের পকেটে নেওয়া সম্ভব হবে। প্রার্থিতা নিশ্চিত হওয়ার পর ডা. জহির উদ্দিন আহম্মেদ বলেন, “জোটের পক্ষ থেকে আমাকে চূড়ান্ত করা হয়েছে। আমরা জয়ের ব্যাপারে আশাবাদী এবং জোটের অন্যান্য প্রার্থীরা আগামীকাল তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেবেন।”

​অন্যদিকে জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নাজমুল আহসান জানিয়েছেন, জোটের বৃহত্তর স্বার্থেই খেলাফত মজলিসের এই প্রার্থীকে সমর্থন দেওয়া হয়েছে। আনুষ্ঠানিক ঘোষণা আসার পর থেকেই নির্বাচনী এলাকায় নেতা-কর্মীদের মধ্যে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102