রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
আপডেটঃ
ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়। প্রয়াত বেগম জিয়ার জন্য দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হলো ঢাকা-১৯ আসনের নির্বাচনী সংগ্রাম। ৪৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালী-৪ আসনে ১০ দলের নয়া চমক: নৌকার সাবেক নেতার কাঁধেই জোটের দায়িত্ব। গুম-খুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে বিএনপি, তারেক রহমানের সঙ্গে মতবিনিময় সাভারে তারেক রহমানের নির্দেশনায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ। বিএনপির ঘোষণা: জাইমা রহমানের ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি মেটা কর্তৃক ভেরিফাইড ঢাকা মহানগর উত্তর জিয়া সাইবার ফোর্সের ৬৮ সদস্যের কমিটি অনুমোদন ভোটের আগেই ক্ষমা ও প্রতিশ্রুতি—ঢাকা-১৮ আসনে ব্যতিক্রমী প্রচারে বিএনপি প্রার্থী

ঢাকা মহানগর উত্তর জিয়া সাইবার ফোর্সের ৬৮ সদস্যের কমিটি অনুমোদন

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১১৭ Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অন্যতম অনলাইন সংগঠন জিয়া সাইবার ফোর্স–এর ঢাকা মহানগর উত্তর শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটি ঘোষণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ঢাকা-১৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক ছাত্রনেতা ও সাবেক যুবনেতা এস এম জাহাঙ্গীর হোসেন

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এস এম জাহাঙ্গীর বলেন, বর্তমানে বিএনপি বিভিন্নভাবে সাইবার অপরাধ ও অনলাইন অপপ্রচারের শিকার হচ্ছে। এই পরিস্থিতিতে জিয়া সাইবার ফোর্সের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “শুধু কমিটি গঠন করলেই হবে না, অনলাইন অঙ্গনে সক্রিয়ভাবে কাজ করতে হবে। দলবিরোধী অপপ্রচার রুখে দিতে হবে এবং বিএনপির ইতিবাচক কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য কেএম হারুন অর রশিদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মার্চেন্ট মেরিন অফিসার মিয়া রাজিবুল ইসলাম এবং সিনিয়র সহ-সভাপতি ও গাজীপুর মহানগর কৃষকদলের যুগ্ম-আহবায়ক মোহাম্মদ আলফাজ দেওয়ান। এছাড়াও কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে জিয়া সাইবার ফোর্স ঢাকা মহানগর উত্তর শাখার ৬৮ সদস্যবিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন এই কমিটি অনলাইন অঙ্গনে বিএনপির পক্ষে সংগঠিত ও কার্যকর ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102