মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
আপডেটঃ
সাভারে রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াল জনতা: সাজু ও মুরাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ। ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে জয়ী হবেন সালাউদ্দিন বাবু’—সাভারে খোরশেদ আলমের দাবি। সাভারে প্রথা ভাঙা প্রচারণায় আলোচনায় গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী ফরহাদ। সাভার-আশুলিয়ায় গণ অধিকার পরিষদের গণসংযোগ: আলোচনায় তরুণ প্রার্থী এ্যাড শেখ শওকত হোসেন ফরহাদ। গাজীপুর-২ আসনে ভোটের লড়াই জমছে: জরিপে এগিয়ে রনি, অনিশ্চয়তায় ২০ শতাংশ ভোটার ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়। প্রয়াত বেগম জিয়ার জন্য দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হলো ঢাকা-১৯ আসনের নির্বাচনী সংগ্রাম। ৪৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালী-৪ আসনে ১০ দলের নয়া চমক: নৌকার সাবেক নেতার কাঁধেই জোটের দায়িত্ব।

বিএনপির ঘোষণা: জাইমা রহমানের ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি মেটা কর্তৃক ভেরিফাইড

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৯৮ Time View

দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিএনপি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের ফেসবুক ও ইনস্টাগ্রাম—এই দুইটি সামাজিক যোগাযোগমাধ্যম আইডি রয়েছে এবং সেগুলো মেটা কর্তৃপক্ষের মাধ্যমে ভেরিফাইড।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় গুলশানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা সংক্রান্ত বিএনপি গঠিত কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য মাহদী আমিন সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, “আমরা নিশ্চিত করছি যে, ব্যারিস্টার জাইমা রহমানের ফেসবুক ও ইনস্টাগ্রাম—এই দুইটি মাত্র অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে। মেটা কর্তৃপক্ষ সম্প্রতি এই দুইটি হ্যান্ডেল ভেরিফাই করে ব্লু টিক প্রদান করেছে। এর বাইরে তার নামে আর কোনো অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই।”
বিএনপির আইসিটি দপ্তরের কার্যক্রম সম্পর্কে মাহদী আমিন জানান, ইতোমধ্যে ৫০টিরও বেশি ভুয়া ফেসবুক আইডি ও পেজ অপসারণ করা হয়েছে, যেগুলো থেকে ডিপফেইক ও এআই-নির্ভর ভুয়া ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছিল। তবে আরও কিছু ফেইক আইডি ও পেজ এখনও সক্রিয় রয়েছে, যেগুলো অপসারণে মেটা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে।

তিনি আরও জানান, জাইমা রহমানের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল দুটি হলো—

ফেসবুক: http://facebook.com/zzrahman25
ইনস্টাগ্রাম: http://instagram.com/zzrahman25

এছাড়া, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবায়দা রহমানের নামেও অসংখ্য ভুয়া ফেসবুক পেজ খোলা হয়েছে বলে অভিযোগ করেন মাহদী আমিন। তিনি স্পষ্ট করে বলেন, “ডা. জোবায়দা রহমানের কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বা পেজ নেই। এসব ভুয়া পেজ থেকে এআই দিয়ে তৈরি মিথ্যা ও বিভ্রান্তিকর ভিডিও ছড়ানো হচ্ছে।”

নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “মিসইনফরমেশন, ডিসইনফরমেশন এবং ক্যারেক্টার অ্যাসাসিনেশনের মতো কর্মকাণ্ড উদ্বেগজনকভাবে বেড়েছে।”

এ প্রেক্ষাপটে বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশনের অধীনে একটি কার্যকর ফ্যাক্ট-চেকিং সেল গঠনের দাবি পুনর্ব্যক্ত করা হয়। মাহদী আমিন বলেন, “দেশজুড়ে দ্রুত ফ্যাক্ট-চেকিং সেল কার্যকর করার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102