রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
আপডেটঃ
ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়। প্রয়াত বেগম জিয়ার জন্য দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হলো ঢাকা-১৯ আসনের নির্বাচনী সংগ্রাম। ৪৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালী-৪ আসনে ১০ দলের নয়া চমক: নৌকার সাবেক নেতার কাঁধেই জোটের দায়িত্ব। গুম-খুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে বিএনপি, তারেক রহমানের সঙ্গে মতবিনিময় সাভারে তারেক রহমানের নির্দেশনায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ। বিএনপির ঘোষণা: জাইমা রহমানের ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি মেটা কর্তৃক ভেরিফাইড ঢাকা মহানগর উত্তর জিয়া সাইবার ফোর্সের ৬৮ সদস্যের কমিটি অনুমোদন ভোটের আগেই ক্ষমা ও প্রতিশ্রুতি—ঢাকা-১৮ আসনে ব্যতিক্রমী প্রচারে বিএনপি প্রার্থী

​সাভারে ‘WBEF উদ্যোক্তা মেলা’: বাহারি পিঠার সমাহারে উৎসবের আমেজ।

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ৪৩ Time View

নিজস্ব ​ প্রতিনিধি, সাভার | ৮ জানুয়ারি, ২০২৬

​উৎসবমুখর পরিবেশে সাভারে শুরু হয়েছে ডব্লিউবিই ফাউন্ডেশন (WBEF) আয়োজিত ‘WBEF উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব-২০২৬’। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে সাভার রেডিও কলোনি সংলগ্ন জাহাঙ্গীরনগর কো-অপারেটিভ হাউজিং সোসাইটির প্রধান গেট সংলগ্ন ‘সাভার গুড লাইট একাডেমী’ প্রাঙ্গণে তিন দিনব্যাপী এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

​মেলার উদ্বোধন করেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক লায়ন খোরশেদ আলম। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক লায়ন মো. কায়কোবাদ, মোহাম্মদ শরিফুজ জামান হাসপাতাল অ্যাসোসিয়েশনের স্বত্বাধিকারী ওয়াকিলুর রহমান এবং সাভার পৌর বিএনপি নেতা ও ৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ​মেলায় উদ্যোক্তাদের স্টলগুলোতে স্থান পেয়েছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী ও সুস্বাদু হোমমেড পিঠা, মিষ্টি, পায়েস, দই, খাঁটি সরিষার তেল, আচার ও ঘরোয়া নানা খাবার। এছাড়া ক্রেতাদের জন্য রয়েছে নারী-পুরুষ ও শিশুদের পোশাক, পাঞ্জাবি, ইমিটেশনের গহনা, পাটের তৈরি শৈল্পিক পণ্য, লেদার সামগ্রী, কসমেটিকস ও ঘর সাজানোর প্রয়োজনীয় পণ্য। ​মেলার অন্যতম বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে ‘আর্ট কম্পিটিশন’। দ্বিতীয়বারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় ‘এ, বি ও সি’ তিনটি গ্রুপে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে মোট ৯ জন বিজয়ীকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করবে ডব্লিউবিই ফাউন্ডেশন। এছাড়া অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীর জন্য ‘বিটেক কমিউনিকেশন ওপিসি’-এর পক্ষ থেকে রয়েছে নিশ্চিত উপহার হিসেবে মগ।​মেলার অন্যান্য আকর্ষণের মধ্যে রয়েছে মেহেদী উৎসব এবং প্রতিদিন সন্ধ্যায় আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ​আয়োজক সূত্রে জানা গেছে, মেলাটি ৮, ৯ ও ১০ জানুয়ারি (বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার) প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের তৈরি পণ্যের প্রচার এবং বাঙালির পিঠা উৎসবের ঐতিহ্যকে তুলে ধরতেই এই আয়োজন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102