নিজস্ব প্রতিনিধি, সাভার:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের পক্ষ থেকে সাভারে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) সাভার পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈমের উদ্যোগে পৌরসভার ডগরমোড়া মাতৃবাগান মসজিদ মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ৩ বারের কাউন্সিলর ও ৭ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মদ আলী খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন খোরশেদ আলম, ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন তানভির, সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ইউনুস খান এবং ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবদুল্লাহ জামাল চৌধুরী আদিত্য, সাভার পৌর ৩নং ওর্য়াড কাউন্সিল পদপ্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু ।এ সময় বক্তারা বলেন, “তারেক রহমানের নির্দেশে ছাত্রদল সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। শীতের তীব্রতায় অসহায় মানুষের কষ্ট লাঘবে এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও ছাত্রদলের পক্ষ থেকে এ ধরনের মানবিক ও সামাজিক কর্মসূচি অব্যাহত থাকবে।”শীতবস্ত্র বিতরণকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন:সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান মাসুম।ঢাকা জেলা যুবদল নেতা ইয়ার মোহাম্মাদ ইয়াসিন সরকার শাওন। সাভার সিটিজেন ক্লাবের সভাপতি কামরুজ্জামান লিটন ও সাংবাদিক নাজমুল হুদা শাহিন।
স্থানীয় বিএনপি, ছাত্রদল, যুবদল ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। অনুষ্ঠান শেষে কয়েক শতাধিক অসহায় ও দুস্থ মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।