শরীয়তপুরে জিয়া সাইবার ফোর্সের জেলা শাখার উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন, গণতন্ত্রের মাতা মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জিয়া সাইবার ফোর্স শরীয়তপুর জেলা শাখার সভাপতি মালত আবুল কালাম মুন্না-র ব্যক্তিগত উদ্যোগে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া সাইবার ফোর্স শরীয়তপুর জেলা শাখার সংগ্রামী সভাপতি মালত আবুল কালাম মুন্না। এছাড়াও স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও জিয়া সাইবার ফোর্সের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে রামভদ্রপুর ইউনিয়ন বিএনপির নেতা বাকোয়ার চৌধুরী ও ফারুক খান; চরভাগা ইউনিয়ন বিএনপির নেতা আমজাদ মোল্লা, শাহিন খান ও নুরু মিয়া; ডিঙ্গামানিক ইউনিয়ন বিএনপির নেতা নাহিদ চৌধুরী, কামাল সরদার, কাদির মৃধা, ইউসুফ মিয়া ও মামুন সরদার উপস্থিত ছিলেন।
অঙ্গসংগঠনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সখিপুর থানা যুবদলের নেতা জিকু মুন্সি, মুক্তার মালত; সখিপুর থানা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব ইমরান হোসেন বাবু বকাউল; চরভাগা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুমন গাজী ও যুগ্ম আহ্বায়ক নাঈম মালত।
এছাড়াও উপস্থিত ছিলেন জিয়া সাইবার ফোর্স শরীয়তপুর জেলা শাখার সদস্য সাকিন সরদার, সজল মৃধা, সায়মন গাজী, আকাশ জমদার; ডামুড্যা উপজেলা শাখার সহ-সভাপতি রাজিব মাদবর; গোসাইরহাট উপজেলা শাখার সহ-সভাপতি শাহিন মিয়া সহ স্থানীয় বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
দোয়া মাহফিল শেষে বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ঐক্যবদ্ধ থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।