বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
আপডেটঃ
মিলন ও অমৃতের হাত ধরে শক্তিশালী হচ্ছে জয়পুরহাট জেলা জিয়া সাইবার ফোর্স ফরিদপুরে দখলবাজ শিউলী আক্তারদের কারণে কি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। ​পবিত্র মাহে রমজান উপলক্ষে দৈনিক ভোরের খবরের সাংবাদিক আলামিন-এর শুভেচ্ছা। সাভারে রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াল জনতা: সাজু ও মুরাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ। ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে জয়ী হবেন সালাউদ্দিন বাবু’—সাভারে খোরশেদ আলমের দাবি। সাভারে প্রথা ভাঙা প্রচারণায় আলোচনায় গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী ফরহাদ। সাভার-আশুলিয়ায় গণ অধিকার পরিষদের গণসংযোগ: আলোচনায় তরুণ প্রার্থী এ্যাড শেখ শওকত হোসেন ফরহাদ। গাজীপুর-২ আসনে ভোটের লড়াই জমছে: জরিপে এগিয়ে রনি, অনিশ্চয়তায় ২০ শতাংশ ভোটার ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়।

সাভারে তারেক রহমানের উপহার: শীতবস্ত্র বিতরণ করল ছাত্রদল।

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ১০১ Time View

 

নিজস্ব​ প্রতিনিধি, সাভার:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের পক্ষ থেকে সাভারে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) সাভার পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈমের উদ্যোগে পৌরসভার ডগরমোড়া মাতৃবাগান মসজিদ মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ৩ বারের কাউন্সিলর ও ৭ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মদ আলী খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন খোরশেদ আলম, ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন তানভির, সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ইউনুস খান এবং ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবদুল্লাহ জামাল চৌধুরী আদিত্য, সাভার পৌর ৩নং ওর্য়াড কাউন্সিল পদপ্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু ।এ সময় বক্তারা বলেন, “তারেক রহমানের নির্দেশে ছাত্রদল সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। শীতের তীব্রতায় অসহায় মানুষের কষ্ট লাঘবে এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও ছাত্রদলের পক্ষ থেকে এ ধরনের মানবিক ও সামাজিক কর্মসূচি অব্যাহত থাকবে।”শীতবস্ত্র বিতরণকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন:​সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান মাসুম।​ঢাকা জেলা যুবদল নেতা ইয়ার মোহাম্মাদ ইয়াসিন সরকার শাওন। ​সাভার সিটিজেন ক্লাবের সভাপতি কামরুজ্জামান লিটন ও সাংবাদিক নাজমুল হুদা শাহিন।

​স্থানীয় বিএনপি, ছাত্রদল, যুবদল ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। ​অনুষ্ঠান শেষে কয়েক শতাধিক অসহায় ও দুস্থ মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102