বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
আপডেটঃ
পটিয়া পৌরসভা জিয়া সাইবার ফোর্সের ৫১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন পটিয়া উপজেলা জিয়া সাইবার ফোর্সের ১০১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন ভারতের সঙ্গে নতুন অধ্যায়ের সম্পর্ক গড়তে আগ্রহী বিএনপি: তারেক রহমান সাইবার সুরক্ষায় সাহসী নেতৃত্বের প্রতীক নোয়াখালীর শাহাদাত শাকিল ! শরীয়তপুরে বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় জিয়া সাইবার ফোর্সের দোয়া মাহফিল। ​সাভারে ‘WBEF উদ্যোক্তা মেলা’: বাহারি পিঠার সমাহারে উৎসবের আমেজ। সাভারে তারেক রহমানের উপহার: শীতবস্ত্র বিতরণ করল ছাত্রদল। টঙ্গী পশ্চিম থানা যুবদলের বিদ্যমান কমিটি বিলুপ্ত, নতুন আংশিক কমিটি অনুমোদন পুবাইল থানা যুবদলে নেতৃত্ব পরিবর্তন, নতুন আংশিক কমিটি অনুমোদন পান্থপথে গুলিবর্ষণ: সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা নিহত, আহত আরও একজন

শরীয়তপুরে বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় জিয়া সাইবার ফোর্সের দোয়া মাহফিল।

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ৩৪ Time View

​নিজস্ব প্রতিবেদক, শরীয়তপুর | ৮ জানুয়ারি, ২০২৬

​শরীয়তপুরে জিয়া সাইবার ফোর্সের জেলা শাখার উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন, গণতন্ত্রের মাতা মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ​বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জিয়া সাইবার ফোর্স শরীয়তপুর জেলা শাখার সভাপতি মালত আবুল কালাম মুন্না-র ব্যক্তিগত উদ্যোগে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।​উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া সাইবার ফোর্স শরীয়তপুর জেলা শাখার সংগ্রামী সভাপতি মালত আবুল কালাম মুন্না। এছাড়াও স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও জিয়া সাইবার ফোর্সের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে রামভদ্রপুর ইউনিয়ন বিএনপির নেতা বাকোয়ার চৌধুরী ও ফারুক খান; চরভাগা ইউনিয়ন বিএনপির নেতা আমজাদ মোল্লা, শাহিন খান ও নুরু মিয়া; ডিঙ্গামানিক ইউনিয়ন বিএনপির নেতা নাহিদ চৌধুরী, কামাল সরদার, কাদির মৃধা, ইউসুফ মিয়া ও মামুন সরদার উপস্থিত ছিলেন।

​অঙ্গসংগঠনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সখিপুর থানা যুবদলের নেতা জিকু মুন্সি, মুক্তার মালত; সখিপুর থানা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব ইমরান হোসেন বাবু বকাউল; চরভাগা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুমন গাজী ও যুগ্ম আহ্বায়ক নাঈম মালত।

​এছাড়াও উপস্থিত ছিলেন জিয়া সাইবার ফোর্স শরীয়তপুর জেলা শাখার সদস্য সাকিন সরদার, সজল মৃধা, সায়মন গাজী, আকাশ জমদার; ডামুড্যা উপজেলা শাখার সহ-সভাপতি রাজিব মাদবর; গোসাইরহাট উপজেলা শাখার সহ-সভাপতি শাহিন মিয়া সহ স্থানীয় বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

​দোয়া মাহফিল শেষে বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ঐক্যবদ্ধ থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102