বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
আপডেটঃ
পটিয়া পৌরসভা জিয়া সাইবার ফোর্সের ৫১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন পটিয়া উপজেলা জিয়া সাইবার ফোর্সের ১০১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন ভারতের সঙ্গে নতুন অধ্যায়ের সম্পর্ক গড়তে আগ্রহী বিএনপি: তারেক রহমান সাইবার সুরক্ষায় সাহসী নেতৃত্বের প্রতীক নোয়াখালীর শাহাদাত শাকিল ! শরীয়তপুরে বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় জিয়া সাইবার ফোর্সের দোয়া মাহফিল। ​সাভারে ‘WBEF উদ্যোক্তা মেলা’: বাহারি পিঠার সমাহারে উৎসবের আমেজ। সাভারে তারেক রহমানের উপহার: শীতবস্ত্র বিতরণ করল ছাত্রদল। টঙ্গী পশ্চিম থানা যুবদলের বিদ্যমান কমিটি বিলুপ্ত, নতুন আংশিক কমিটি অনুমোদন পুবাইল থানা যুবদলে নেতৃত্ব পরিবর্তন, নতুন আংশিক কমিটি অনুমোদন পান্থপথে গুলিবর্ষণ: সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা নিহত, আহত আরও একজন

গণতন্ত্রের অতন্দ্র প্রহরী বেগম খালেদা জিয়ার প্রয়াণে জিয়া সাইবার ফোর্সের শোক ও দুঃখ প্রকাশ।

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৭৮ Time View
  • নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় নির্বাহী কমিটি।আজ ৩০ ডিসেম্বর ২০২৫ (মঙ্গলবার), সংগঠনের দপ্তর সম্পাদকু মো. রুহুল আমিন আলামিন স্বাক্ষরিত এক শোক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।​ বিবৃতিতে জিয়া সাইবার ফোর্সের সভাপতি কে এম হারুন অর রশিদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মার্চেন্ট মেরিন অফিসার মিয়া মোহাম্মদ রাজিবুল ইসলাম বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক এবং কোটি মানুষের আস্থার ঠিকানা। তাঁর মৃত্যুতে দেশ এক মহান দেশপ্রেমিক ও আপসহীন নেত্রীকে হারালো। এই শূন্যতা কখনো পূরণ হবার নয়।”​ নেতৃবৃন্দ আরও বলেন, “আমরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। একইসাথে আমরা শোকসন্তপ্ত পরিবারের সদস্য এবং দেশজুড়ে তাঁর অগণিত ভক্ত ও নেতা-কর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।” জিয়া সাইবার ফোর্সের পক্ষ থেকে দেশবাসীকে দেশমাতা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102