বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
আপডেটঃ
মিলন ও অমৃতের হাত ধরে শক্তিশালী হচ্ছে জয়পুরহাট জেলা জিয়া সাইবার ফোর্স ফরিদপুরে দখলবাজ শিউলী আক্তারদের কারণে কি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। ​পবিত্র মাহে রমজান উপলক্ষে দৈনিক ভোরের খবরের সাংবাদিক আলামিন-এর শুভেচ্ছা। সাভারে রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াল জনতা: সাজু ও মুরাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ। ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে জয়ী হবেন সালাউদ্দিন বাবু’—সাভারে খোরশেদ আলমের দাবি। সাভারে প্রথা ভাঙা প্রচারণায় আলোচনায় গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী ফরহাদ। সাভার-আশুলিয়ায় গণ অধিকার পরিষদের গণসংযোগ: আলোচনায় তরুণ প্রার্থী এ্যাড শেখ শওকত হোসেন ফরহাদ। গাজীপুর-২ আসনে ভোটের লড়াই জমছে: জরিপে এগিয়ে রনি, অনিশ্চয়তায় ২০ শতাংশ ভোটার ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়।

টঙ্গীতে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প: ৬০ জনের ছানি অপারেশন সম্পন্ন, আরও ক্যাম্পের ঘোষণা

Coder Boss
  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৩ Time View

সংবাদ:
গত ৬ ডিসেম্বর ২০২৫ তারিখে টঙ্গীর আমজাদ আলী গার্লস স্কুল এন্ড কলেজে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। টঙ্গী পূর্ব থানা বিএনপি-র সভাপতি সরকার জাভেদ আহমেদ সুমন-এর উদ্যোগে এবং লায়ান্স ক্লাব অফ ঢাকা ডায়নামিক সিটি-র সহযোগিতায় এ ক্যাম্পের আয়োজন করা হয়।

ক্যাম্পে শতাধিক নারী ও পুরুষ রোগীর চোখ পরীক্ষা করা হলে অনেকের চোখের ছানির সমস্যা ধরা পড়ে। পরবর্তীতে তাদের মধ্যে ৬০ জনের চোখের ছানি সফলভাবে অপারেশন করা হয়। আজ লায়ন্স চক্ষু হাসপাতাল-এ চিকিৎসাধীন রোগীদের শারীরিক খোঁজখবর নেন সরকার জাভেদ আহমেদ সুমন

এ সময় তিনি জানান, যেসব রোগীর ডায়াবেটিস ও রক্তচাপ বেশি থাকায় আজ অপারেশন করা সম্ভব হয়নি, তাদের অপারেশন আগামীকাল ইনশাআল্লাহ সম্পন্ন করা হবে।

তিনি আরও বলেন, আগামী জানুয়ারি মাসে আবারও একটি বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প আয়োজন করা হবে। পর্যায়ক্রমে গাজীপুর মহানগরের যেসব থানা এখনো এ সেবার আওতায় আসেনি, সেসব এলাকাতেও চক্ষু সেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে।

শেষে তিনি রোগীদের চিকিৎসকদের দেওয়া নিয়মকানুন মেনে চলার আহ্বান জানান এবং এই মানবিক কার্যক্রম সফলভাবে চালিয়ে যেতে সবার দোয়া কামনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102