বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
আপডেটঃ
পটিয়া পৌরসভা জিয়া সাইবার ফোর্সের ৫১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন পটিয়া উপজেলা জিয়া সাইবার ফোর্সের ১০১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন ভারতের সঙ্গে নতুন অধ্যায়ের সম্পর্ক গড়তে আগ্রহী বিএনপি: তারেক রহমান সাইবার সুরক্ষায় সাহসী নেতৃত্বের প্রতীক নোয়াখালীর শাহাদাত শাকিল ! শরীয়তপুরে বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় জিয়া সাইবার ফোর্সের দোয়া মাহফিল। ​সাভারে ‘WBEF উদ্যোক্তা মেলা’: বাহারি পিঠার সমাহারে উৎসবের আমেজ। সাভারে তারেক রহমানের উপহার: শীতবস্ত্র বিতরণ করল ছাত্রদল। টঙ্গী পশ্চিম থানা যুবদলের বিদ্যমান কমিটি বিলুপ্ত, নতুন আংশিক কমিটি অনুমোদন পুবাইল থানা যুবদলে নেতৃত্ব পরিবর্তন, নতুন আংশিক কমিটি অনুমোদন পান্থপথে গুলিবর্ষণ: সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা নিহত, আহত আরও একজন

​তারেক রহমানের প্রত্যাবর্তন: রাজপথে জিয়া সাইবার ফোর্সের বর্ণাঢ্য মিছিল ও সংবর্ধনা।

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৯০ Time View

নিজস্ব প্রতিবেদক | ঢাকা ২৫ ডিসেম্বর ২০২৫

 

​দীর্ঘ ১৭ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে আজ রাজধানী ঢাকা এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়েছে। প্রিয় নেতাকে বরণ করে নিতে সারা দেশ থেকে আসা কয়েক লাখ নেতাকর্মীর মাঝে বিশেষ নজর কেড়েছে বিএনপির অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন জিয়া সাইবার ফোর্সের একটি বিশালাকার মিছিল।

​নেতাকর্মীদের অংশগ্রহণ ও উদ্দীপনা রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে জিয়া সাইবার ফোর্সের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন এবং ডিজিটাল প্রচারণার সাজসজ্জা নিয়ে অবস্থান নেন। সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এই মিছিলটি এক অনন্য মাত্রা যোগ করে।এসময় ​মিছিলে উপস্থিত ছিলেন: ​ফ্লাইট লেফটেন্যান্ট (অবঃ) হারুনুর রশিদ ভূঁইয়া (উপদেষ্টা, জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় নির্বাহী কমিটি) ​কে এম হারুনুর রশিদ (জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি)​মিয়া মোহাম্মদ রাজিবুল ইসলাম (জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক)​রবিউল আউয়াল তালুকদার (রবি) ( জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক) ​মুসা বিলাল ও এমদাদুল হক মাস্টার (জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি)

​ইঞ্জিনিয়ার হাফিজুল ইসলাম (কেন্দ্রীয় কোষাধ্যক্ষ) ​মো. রুহুল আমিন আলামিন ( জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক) ​আরিফ হোসেন খোকন ( জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক)

​সাজ্জাদুল আলম পলাশ (প্রচার প্রধান) ও মেহেদী হাসান (প্রচার সম্পাদক) ​এছাড়াও ঢাকা জেলা জিয়া সাইবার ফোর্সের সাবেক সদস্য সচিব মাসুদ রানা,মালত আবুল কালাম মুননা সভাপতি, শরিয়পুর জেলা জিয়া সাইবার ফোর্স, কেন্দ্রীয় সদস্য ওয়াহিদুর জামান, আবু তাহের মুন্সী, জহিরুল ইসলাম,ফরহাদ হোসেন, সাইদুল ইসলাম জিয়া সাইবার ফোর্  রংপুর মহানগর এর সভাপতি মোফাজজল হোসেন সহ সংগঠনের বিভিন্ন স্তরের জেলা মহানগর এর নেতৃবৃন্দ মিছিলে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ​জিয়া সাইবার ফোর্সের নেতৃবৃন্দ বলেন, “তারেক রহমানের এই প্রত্যাবর্তন বাংলাদেশের মানুষের ভোটাধিকার ও হারানো গণতন্ত্র পুনরুদ্ধারের চূড়ান্ত লড়াইয়ের সূচনা। সাইবার যুদ্ধে আমরা যেমন সক্রিয় ছিলাম, রাজপথেও আমাদের প্রিয় নেতার হাতকে শক্তিশালী করতে আমরা সদা প্রস্তুত।” ​লো মেরিডিয়ান হোটেলের সামনে অবস্থান নেওয়া নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে আকাশ-বাতাস মুখরিত করে তোলেন এবং প্রিয় নেতাকে একনজর দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102