সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
আপডেটঃ
সাভারে রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াল জনতা: সাজু ও মুরাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ। ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে জয়ী হবেন সালাউদ্দিন বাবু’—সাভারে খোরশেদ আলমের দাবি। সাভারে প্রথা ভাঙা প্রচারণায় আলোচনায় গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী ফরহাদ। সাভার-আশুলিয়ায় গণ অধিকার পরিষদের গণসংযোগ: আলোচনায় তরুণ প্রার্থী এ্যাড শেখ শওকত হোসেন ফরহাদ। গাজীপুর-২ আসনে ভোটের লড়াই জমছে: জরিপে এগিয়ে রনি, অনিশ্চয়তায় ২০ শতাংশ ভোটার ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়। প্রয়াত বেগম জিয়ার জন্য দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হলো ঢাকা-১৯ আসনের নির্বাচনী সংগ্রাম। ৪৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালী-৪ আসনে ১০ দলের নয়া চমক: নৌকার সাবেক নেতার কাঁধেই জোটের দায়িত্ব।

তারেক রহমানের আগমন: গাজীপুরে বিএনপির ঐক্যের আহ্বান

Coder Boss
  • Update Time : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৩ Time View

সংবাদ:
গাজীপুর: দীর্ঘ দেড় যুগ পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে গাজীপুরে ঐতিহাসিক গণসংবর্ধনার প্রস্তুতি জোরদার করা হয়েছে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী এই গুরুত্বপূর্ণ মুহূর্তকে স্মরণীয় করে রাখতে দলীয় নেতাকর্মীদের শৃঙ্খলা ও ঐক্যের সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও গাজীপুর-২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী এম মনজুরুল করিম রনি।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে টঙ্গী–কামারপাড়া সংযোগ সড়কসংলগ্ন নবী সাহেবের বাংলোয় আয়োজিত গাজীপুর মহানগর বিএনপির প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
এম মনজুরুল করিম রনি বলেন, পতিত সরকারের শাসনামলে নানা নির্যাতন-নিপীড়নের মধ্যেও দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় বিএনপির নেতাকর্মীরা রাজপথে সক্রিয় ছিলেন। সেই ত্যাগের যথাযথ মর্যাদা দিতে নেতার আগমনকে শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে সফল করতে সবাইকে প্রস্তুত থাকতে হবে। তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, যত প্রতিকূলতাই থাকুক, শৃঙ্খলার মধ্য দিয়েই অনুষ্ঠান বাস্তবায়ন করা হবে—ইনশাল্লাহ।
তিনি আরও জানান, গাজীপুর মহানগর বিএনপির পক্ষ থেকে ইতোমধ্যে সংবর্ধনাস্থল পরিদর্শনসহ সার্বিক প্রস্তুতি কার্যক্রম চলমান রয়েছে। সব প্রস্তুতি সম্পন্ন হলে আগামী ২৫ ডিসেম্বর গাজীপুরে নতুন একটি রাজনৈতিক ইতিহাস রচিত হবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।
গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের সভাপতিত্বে এবং টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জেলা ও মহানগর বিএনপির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
সভায় টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা, গাছা থানা বিএনপি এবং যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102