সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
আপডেটঃ
ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়। প্রয়াত বেগম জিয়ার জন্য দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হলো ঢাকা-১৯ আসনের নির্বাচনী সংগ্রাম। ৪৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালী-৪ আসনে ১০ দলের নয়া চমক: নৌকার সাবেক নেতার কাঁধেই জোটের দায়িত্ব। গুম-খুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে বিএনপি, তারেক রহমানের সঙ্গে মতবিনিময় সাভারে তারেক রহমানের নির্দেশনায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ। বিএনপির ঘোষণা: জাইমা রহমানের ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি মেটা কর্তৃক ভেরিফাইড ঢাকা মহানগর উত্তর জিয়া সাইবার ফোর্সের ৬৮ সদস্যের কমিটি অনুমোদন ভোটের আগেই ক্ষমা ও প্রতিশ্রুতি—ঢাকা-১৮ আসনে ব্যতিক্রমী প্রচারে বিএনপি প্রার্থী

আশুলিয়ায় ডিবির সাঁড়াশি অভিযান: বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ১।

Coder Boss
  • Update Time : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৬৪ Time View

​নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া | ২০ ডিসেম্বর ২০২৫

​সাভারের আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ এক পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে ওই ব্যক্তির হেফাজত থেকে মোট ৫০৮ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়।ঢাকা জেলা পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় এবং ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ সাইদুল ইসলামের সরাসরি তত্ত্বাবধানে এই বিশেষ অভিযানটি পরিচালিত হয়। ২০ ডিসেম্বর ২০২৫ তারিখ রাত ৮:৩০ মিনিটে ডিবি পুলিশের একটি চৌকস দল আশুলিয়ার বুড়িবাজার বাগানবাড়ি এলাকায় ঝটিকা অভিযান চালায়।

​অভিযান চলাকালীন মাদক বিক্রির সময় হাতেনাতে গ্রেফতার করা হয় সুখেন চাকমা (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে। ডিবি উত্তরের এসআই (নিঃ) মোঃ মতিউর রহমান এবং তাঁর সঙ্গীয় ফোর্সের সাহসিকতায় উদ্ধার করা হয় বিশাল পরিমাণের এই মাদকের চালান। ​গ্রেফতারকৃত সুখেন চাকমা রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি থানার নবপেরাছড়া গ্রামের বাসিন্দা (পিতা: কালাঠেঙা, মাতা: নতুন শোভা চাকমা)। তিনি দীর্ঘদিন ধরে আশুলিয়ার বুড়িবাজার বাগানবাড়ি এলাকায় জনৈক আজিজের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন এবং এলাকায় মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। ​ডিবি পুলিশ সূত্রে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশুলিয়া থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। এলাকায় মাদকের বিস্তার রোধে ডিবি পুলিশের এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102