সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
আপডেটঃ
সাভারে রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াল জনতা: সাজু ও মুরাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ। ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে জয়ী হবেন সালাউদ্দিন বাবু’—সাভারে খোরশেদ আলমের দাবি। সাভারে প্রথা ভাঙা প্রচারণায় আলোচনায় গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী ফরহাদ। সাভার-আশুলিয়ায় গণ অধিকার পরিষদের গণসংযোগ: আলোচনায় তরুণ প্রার্থী এ্যাড শেখ শওকত হোসেন ফরহাদ। গাজীপুর-২ আসনে ভোটের লড়াই জমছে: জরিপে এগিয়ে রনি, অনিশ্চয়তায় ২০ শতাংশ ভোটার ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়। প্রয়াত বেগম জিয়ার জন্য দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হলো ঢাকা-১৯ আসনের নির্বাচনী সংগ্রাম। ৪৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালী-৪ আসনে ১০ দলের নয়া চমক: নৌকার সাবেক নেতার কাঁধেই জোটের দায়িত্ব।

সাভারে সাংবাদিকদের ওপর হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ।

Coder Boss
  • Update Time : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৫৮ Time View

​নিজস্ব প্রতিবেদক, সাভার | 

২০ ডিসেম্বর, ২০২৫ ​সাভার উপজেলা সেটলমেন্ট অফিসের অনিয়ম, ঘুষ গ্রহণ ও দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকদের ওপর হামলা এবং পরবর্তীতে উল্টো সাংবাদিকদের বিরুদ্ধেই মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে ফুঁসে উঠেছে স্থানীয় সাংবাদিক সমাজ। রোববার সকালে সাভার মডেল থানার সামনে সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের কর্মরত সাংবাদিকদের উদ্যোগে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ​মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। সরকারি একটি দপ্তরে দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হওয়া এবং পরবর্তীতে সেই ভুক্তভোগীদের বিরুদ্ধেই মামলা দেওয়া অত্যন্ত ন্যাক্কারজনক। বক্তাদের মতে, এটি মূলত সেটলমেন্ট অফিসের দুর্নীতি ধামাচাপা দেওয়া এবং সত্যকে দমিয়ে রাখার একটি অপচেষ্টা।​ ​কর্মসূচিতে সাংবাদিক বৃন্দ  সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ব্যর্থতাকে তীব্রভাবে সমালোচনা করেন। তারা বলেন, যেখানে সাংবাদিকদের সুরক্ষার কথা ছিল, সেখানে উল্টো তাদের হয়রানি করা হচ্ছে। সমাবেশ থেকে সাংবাদিক নেতারা আগামী ৭২ ঘণ্টার মধ্যে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের আল্টিমেটাম দেন। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়।এই প্রতিবাদ কর্মসূচিতে সাভার, আশুলিয়া ও ধামরাই প্রেসক্লাব, সাভার উপজেলা জার্নালিস্ট এসোসিয়েশন এবং টেলিভিশন রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা অংশ নেন।মানববন্ধন শেষে সাংবাদিকরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি সাভার মডেল থানার সামনের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় সাংবাদিকরা স্লোগানের মাধ্যমে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102