বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
আপডেটঃ
মিলন ও অমৃতের হাত ধরে শক্তিশালী হচ্ছে জয়পুরহাট জেলা জিয়া সাইবার ফোর্স ফরিদপুরে দখলবাজ শিউলী আক্তারদের কারণে কি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। ​পবিত্র মাহে রমজান উপলক্ষে দৈনিক ভোরের খবরের সাংবাদিক আলামিন-এর শুভেচ্ছা। সাভারে রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াল জনতা: সাজু ও মুরাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ। ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে জয়ী হবেন সালাউদ্দিন বাবু’—সাভারে খোরশেদ আলমের দাবি। সাভারে প্রথা ভাঙা প্রচারণায় আলোচনায় গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী ফরহাদ। সাভার-আশুলিয়ায় গণ অধিকার পরিষদের গণসংযোগ: আলোচনায় তরুণ প্রার্থী এ্যাড শেখ শওকত হোসেন ফরহাদ। গাজীপুর-২ আসনে ভোটের লড়াই জমছে: জরিপে এগিয়ে রনি, অনিশ্চয়তায় ২০ শতাংশ ভোটার ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুরে জিয়া সাইবার ফোর্সের মতবিনিময় সভা।

Coder Boss
  • Update Time : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৪ Time View

​নিজস্ব প্রতিবেদক, শরীয়তপুর |

২১ ডিসেম্বর, ২০২৫ ​আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক তৎপরতা ও সাইবার প্রচারণার কৌশল নির্ধারণে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা সম্পন্ন করেছে জিয়া সাইবার ফোর্স, শরীয়তপুর জেলা শাখা।গতকাল ২০শে ডিসেম্বর (শনিবার) শরীয়তপুর জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া সাইবার ফোর্স শরীয়তপুর জেলা শাখার সম্মানিত সভাপতি মালত আবুল কালাম মুন্না। সভায় বিশেষ অতিথি হিসেবে ভেদরগঞ্জ উপজেলা শাখার শীর্ষ নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় আগামী নির্বাচনকে কেন্দ্র করে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং অনলাইন প্ল্যাটফর্মে দলের অবস্থান শক্তিশালী করার বিষয়ে দীর্ঘ আলোচনা করা হয়। জেলা সভাপতি মালত আবুল কালাম মুন্না তার বক্তব্যে বলেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাইবার যোদ্ধাদের মূল দায়িত্ব হবে তৃণমূল পর্যায়ে দেশনায়ক তারেক রহমানের বার্তা পৌঁছে দেওয়া এবং সব ধরণের অপপ্রচার কঠোরভাবে মোকাবেলা করা অনুষ্ঠানে ভেদরগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দের সাথে সাংগঠনিক সমন্বয় নিয়ে মতবিনিময় করা হয়। ডিজিটাল নিরাপত্তা বজায় রেখে কীভাবে প্রতিটি ইউনিয়নে সাইবার নেটওয়ার্ক গড়ে তোলা যায়, সে বিষয়ে জেলা নেতৃবৃন্দ বিশেষ দিকনির্দেশনা প্রদান করেন।

উক্ত আলোচনা সভায় জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ ভেদরগঞ্জ উপজেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যগণ উপস্থিত ছিলেন। সভা শেষে দলের ঐক্য ও আগামী নির্বাচনে জয়ের লক্ষে বিশেষ দোয়া করা হয়

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102