রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
আপডেটঃ
ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়। প্রয়াত বেগম জিয়ার জন্য দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হলো ঢাকা-১৯ আসনের নির্বাচনী সংগ্রাম। ৪৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালী-৪ আসনে ১০ দলের নয়া চমক: নৌকার সাবেক নেতার কাঁধেই জোটের দায়িত্ব। গুম-খুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে বিএনপি, তারেক রহমানের সঙ্গে মতবিনিময় সাভারে তারেক রহমানের নির্দেশনায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ। বিএনপির ঘোষণা: জাইমা রহমানের ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি মেটা কর্তৃক ভেরিফাইড ঢাকা মহানগর উত্তর জিয়া সাইবার ফোর্সের ৬৮ সদস্যের কমিটি অনুমোদন ভোটের আগেই ক্ষমা ও প্রতিশ্রুতি—ঢাকা-১৮ আসনে ব্যতিক্রমী প্রচারে বিএনপি প্রার্থী

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মরদেহ দেশে ফেরার প্রস্তুতি সম্পন্ন

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১০৮ Time View

সংবাদ:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মরদেহ দেশে আনার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে শুক্রবার (১৯ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে তার মরদেহ ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। ফ্লাইটটি সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ঢাকায় অবতরণের সম্ভাবনা রয়েছে।

শুক্রবার সকাল ১০টায় সিঙ্গাপুরের অ্যাঙ্গুইলা মসজিদে হাদির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে দেশে ফেরার পর শনিবার বাদ জোহর ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।

উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান বিন হাদি। তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচার শেষে উন্নত চিকিৎসার জন্য রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে গত সোমবার (১৫ ডিসেম্বর) এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে স্থানান্তর করা হয়। সেখানে টানা তিন দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার রাতে তার মৃত্যুর সংবাদ দেশে পৌঁছে।

শরিফ ওসমান বিন হাদির ইন্তেকালে দেশে ও প্রবাসে শোকের ছায়া নেমে এসেছে। সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশের পাশাপাশি তার আত্মার মাগফিরাত কামনা করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102