সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০০ অপরাহ্ন
আপডেটঃ
ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়। প্রয়াত বেগম জিয়ার জন্য দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হলো ঢাকা-১৯ আসনের নির্বাচনী সংগ্রাম। ৪৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালী-৪ আসনে ১০ দলের নয়া চমক: নৌকার সাবেক নেতার কাঁধেই জোটের দায়িত্ব। গুম-খুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে বিএনপি, তারেক রহমানের সঙ্গে মতবিনিময় সাভারে তারেক রহমানের নির্দেশনায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ। বিএনপির ঘোষণা: জাইমা রহমানের ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি মেটা কর্তৃক ভেরিফাইড ঢাকা মহানগর উত্তর জিয়া সাইবার ফোর্সের ৬৮ সদস্যের কমিটি অনুমোদন ভোটের আগেই ক্ষমা ও প্রতিশ্রুতি—ঢাকা-১৮ আসনে ব্যতিক্রমী প্রচারে বিএনপি প্রার্থী

আমার ভাবনায় বাংলাদেশ’: জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতা আয়োজন করেছে বিএনপি

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৮০ Time View

সংবাদ:

বিএনপির দেশ গড়ার পরিকল্পনায় জনগণকে সরাসরি সম্পৃক্ত করার লক্ষ্যে আয়োজন করা হয়েছে ‘আমার ভাবনায় বাংলাদেশ’ জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতা। এ প্রতিযোগিতার মাধ্যমে দেশের ভবিষ্যৎ নিয়ে জনগণের ভাবনা, মতামত ও প্রস্তাব ১ মিনিটের রিল ভিডিওর মাধ্যমে তুলে ধরার আহ্বান জানানো হয়েছে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সেরা ১০ জন বিজয়ী পাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একান্ত আলাপচারিতার সুযোগ—যা এই আয়োজনকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

আয়োজক সূত্রে জানা যায়, বিএনপির প্রস্তাবিত দেশ গঠনের পরিকল্পনা সম্পর্কে নিজস্ব ভাবনা তুলে ধরতে পারবেন যে কেউ। এ উদ্যোগ সব বয়সী মানুষের জন্য উন্মুক্ত।

অংশগ্রহণের নিয়মাবলি

প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীদের নিম্নোক্ত ধাপগুলো অনুসরণ করতে হবে—

নির্ধারিত ১১টি থিমের যেকোনো একটির ওপর রিল তৈরি করতে হবে।

রিলের দৈর্ঘ্য সর্বোচ্চ ১ মিনিট (সৃজনশীলতার বিবেচনায় সীমা সামান্য অতিক্রম করলে গ্রহণযোগ্য হতে পারে)।

Facebook, Instagram, YouTube অথবা TikTok—যেকোনো একটি প্ল্যাটফর্মে নিজের প্রোফাইলে রিল পোস্ট করতে হবে।

ক্যাপশনে অবশ্যই #BangladeshFirst হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে।

রিলের লিংক “Bangladesh Nationalist Party-BNP” ফেসবুক পেজে প্রকাশিত
https://tinyurl.com/AmarBhabnayBD ইভেন্টে পোস্ট করতে হবে।

নির্ধারিত প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ না করলে অংশগ্রহণ গ্রহণযোগ্য হবে না।

প্রতিযোগিতার থিমসমূহ

১. ফ্যামিলি কার্ড
২. কৃষক কার্ড
৩. স্বাস্থ্য
৪. কর্মসংস্থান
৫. শিক্ষা
৬. পরিবেশ
৭. ক্রীড়া
৮. ইমাম ও মুয়াজ্জিনের সম্মান
৯. প্রবাসী
১০. দুর্নীতিমুক্ত বাংলাদেশ
১১. আমি যেমন দেশ চাই

মূল্যায়ন পদ্ধতি

৩০ শতাংশ: জনমত (পোস্টের রেসপন্স)

৭০ শতাংশ: জুরি বোর্ড

বিষয়বস্তুর উপস্থাপনা

সৃজনশীলতা

সামাজিক প্রভাব

 

রিলের ধরন

অংশগ্রহণকারীরা যেকোনো ধরনের ভিডিও কনটেন্ট তৈরি করতে পারবেন—যেমন একক বক্তব্য, স্যাটায়ার, গান, সংলাপ, অভিনয়সহ সৃজনশীল উপস্থাপনা।

সময়সীমা

রিল জমা দেওয়ার সময়সীমা ১৬ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত।

সহায়তার জন্য হটলাইন

📞 01314493060
📞 01931569927

বিএনপির নীতিমালা সম্পর্কে বিস্তারিত জানতে স্ক্যান বা ভিজিট করা যাবে:
https://tinyurl.com/bnppolicy

এই প্রতিযোগিতার মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়ার ভাবনায় জনগণকে অংশীদার করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102