বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
আপডেটঃ
মিলন ও অমৃতের হাত ধরে শক্তিশালী হচ্ছে জয়পুরহাট জেলা জিয়া সাইবার ফোর্স ফরিদপুরে দখলবাজ শিউলী আক্তারদের কারণে কি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। ​পবিত্র মাহে রমজান উপলক্ষে দৈনিক ভোরের খবরের সাংবাদিক আলামিন-এর শুভেচ্ছা। সাভারে রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াল জনতা: সাজু ও মুরাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ। ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে জয়ী হবেন সালাউদ্দিন বাবু’—সাভারে খোরশেদ আলমের দাবি। সাভারে প্রথা ভাঙা প্রচারণায় আলোচনায় গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী ফরহাদ। সাভার-আশুলিয়ায় গণ অধিকার পরিষদের গণসংযোগ: আলোচনায় তরুণ প্রার্থী এ্যাড শেখ শওকত হোসেন ফরহাদ। গাজীপুর-২ আসনে ভোটের লড়াই জমছে: জরিপে এগিয়ে রনি, অনিশ্চয়তায় ২০ শতাংশ ভোটার ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়।

বিজয়ের দিনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন লায়ন খোরশেদ আলম।

স্টাফ রিপোর্টার-মোঃ রুহুল আমিন (আলামিন)
  • Update Time : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৯২ Time View

 

নিজস্ব প্রতিনিধি ​সাভার (ঢাকা),

১৬ ডিসেম্বর, মঙ্গলবার: মহান বিজয় দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একাত্তরের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জানাল ঢাকা জেলা বিএনপি। দলের সাবেক যুগ্ম সম্পাদক লায়ন খোরশেদ আলমের নেতৃত্বে আজ সাভার জাতীয় স্মৃতিসৌধের বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
​শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে লায়ন খোরশেদ আলম সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দৃঢ়তার সাথে বলেন, “বিজয় আমাদের অহংকার, তবে শহীদদের স্বপ্ন অপূর্ণ রেখে এই বিজয় পূর্ণ হতে পারে না। আমাদের লড়াই সেই গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য, যেখানে মানুষের ভোটাধিকার ও মৌলিক স্বাধীনতা সুরক্ষিত থাকবে।”
​তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল গণতন্ত্র, আর সেই চেতনা পুনরুদ্ধারের জন্য বিএনপি নেতাকর্মীরা প্রস্তুত।

​এ সময় লায়ন খোরশেদ আলমের সাথে উপস্থিত ছিলেন, মোশাররফ হোসেন মোল্লা,৭নং কাউন্সিলর পদপ্রার্থী পদপ্রার্থী স্বেচ্ছাসেবক দল নেতা, রাশেদুজ্জামান বাচ্চু সাভার পৌর ৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী,এ আর রহমান উজ্জল সাভার পৌর ২ নং ওয়ার্ড কাউন্সিলের পদপ্রার্থী,সাভার পৌর যুবদল নেতা খান মজলিস খান বাবু, সাভার পৌর ৭ নং ওয়ার্ড সাবেক যুবদল সভাপতি মোহাম্মদ আলী পাঠান, হযরত আলি পাথালিয়া ইউনিয়ন বিএনপি নেতা সহ যুবদল, ছাত্রদল, এবং স্বেচ্ছাসেবক দলের স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের একঝাঁক সক্রিয় নেতা-কর্মী। অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দও পৃথকভাবে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গণতন্ত্রের মুক্তির আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রাখার শপথ নেন।
​উপস্থিত সকলের চোখে ছিল শহীদদের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংকল্প।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102