সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
আপডেটঃ
ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়। প্রয়াত বেগম জিয়ার জন্য দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হলো ঢাকা-১৯ আসনের নির্বাচনী সংগ্রাম। ৪৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালী-৪ আসনে ১০ দলের নয়া চমক: নৌকার সাবেক নেতার কাঁধেই জোটের দায়িত্ব। গুম-খুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে বিএনপি, তারেক রহমানের সঙ্গে মতবিনিময় সাভারে তারেক রহমানের নির্দেশনায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ। বিএনপির ঘোষণা: জাইমা রহমানের ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি মেটা কর্তৃক ভেরিফাইড ঢাকা মহানগর উত্তর জিয়া সাইবার ফোর্সের ৬৮ সদস্যের কমিটি অনুমোদন ভোটের আগেই ক্ষমা ও প্রতিশ্রুতি—ঢাকা-১৮ আসনে ব্যতিক্রমী প্রচারে বিএনপি প্রার্থী

সাভারে সেটেলমেন্ট অফিসে ‘ভূমি সন্ত্রাসীদের’ হামলায় সাংবাদিক লাঞ্ছিত, ক্যামেরা ছিনতাইয়ের চেষ্টা!

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৮১ Time View

​নিজস্ব প্রতিবেদক, মো  রুহুল আমিন (আলামিন) সাভার ঢাকা |

সাভার উপজেলা সেটেলমেন্ট অফিসে তথ্য সংগ্রহের সময় দেশটিভির সাংবাদিকদের ওপর হামলার চেষ্টা ও পেশাগত কাজে ব্যবহৃত ক্যামেরা ছিনতাইয়ের অপচেষ্টা চালিয়েছে একদল ভূমি সন্ত্রাসী ও অসাধু কর্মচারী। গত সোমবার ৮ ডিসেম্বর  দুপুরে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে।

​প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী দেশটিভির সাভার প্রতিনিধি দেওয়ান ইমন জানান, সেটেলমেন্ট অফিসের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহের জন্য তারা সেখানে যান। তথ্য সংগ্রহের এক পর্যায়ে অফিসের পেশকার সাইফুল ও পেশকার শফিকের নেতৃত্বে একদল বহিরাগত ও অসাধু কর্মচারী সংঘবদ্ধ হয়ে সাংবাদিকদের ওপর চড়াও হয়। এসময় তারা সাংবাদিকদের গালিগালাজ করে এবং একটি ‘মব’ বা উগ্র জটলা তৈরি করে ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। ভুক্তভোগী সাংবাদিকরা অভিযোগ করেন, সেটেলমেন্ট অফিসের ভেতরের দুর্নীতি আড়াল করতেই পরিকল্পিতভাবে এই হামলা ও বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। ভূমি সিন্ডিকেটের মদদে পেশকার সাইফুল ও শফিক এই পরিস্থিতির সৃষ্টি করেন, যাতে সত্য অনুসন্ধানের পথ রুদ্ধ করা যায়।গণমাধ্যম কর্মীদের ওপর এমন বর্বরোচিত আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় সাংবাদিক সংগঠনগুলো। তারা বলছেন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। সরকারি দপ্তরে কর্মরত অবস্থায় পেশকারদের এমন আচরণ সরকারি কর্মচারী আচরণবিধির চরম লঙ্ঘন। তারা অবিলম্বে অভিযুক্ত সাইফুল, শফিকসহ হামলার চেষ্টায় জড়িত ভূমি সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত পেশকারদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। সাভারে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তথ্য অধিকার সমুন্নত রাখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন সুশীল সমাজের প্রতিনিধিরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102