সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
আপডেটঃ
ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়। প্রয়াত বেগম জিয়ার জন্য দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হলো ঢাকা-১৯ আসনের নির্বাচনী সংগ্রাম। ৪৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালী-৪ আসনে ১০ দলের নয়া চমক: নৌকার সাবেক নেতার কাঁধেই জোটের দায়িত্ব। গুম-খুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে বিএনপি, তারেক রহমানের সঙ্গে মতবিনিময় সাভারে তারেক রহমানের নির্দেশনায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ। বিএনপির ঘোষণা: জাইমা রহমানের ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি মেটা কর্তৃক ভেরিফাইড ঢাকা মহানগর উত্তর জিয়া সাইবার ফোর্সের ৬৮ সদস্যের কমিটি অনুমোদন ভোটের আগেই ক্ষমা ও প্রতিশ্রুতি—ঢাকা-১৮ আসনে ব্যতিক্রমী প্রচারে বিএনপি প্রার্থী

ডিবি পুলিশের জালে সাভারের রাশেদ গ্রেফতার, ৩২০ ইয়াবা উদ্ধার।

Coder Boss
  • Update Time : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৯৭ Time View

নিজস্ব প্রতিনিধি ​সাভার (ঢাকা):

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) সাভারের জাহাঙ্গীরনগর হাউজিং সোসাইটি এলাকায় অভিযান চালিয়ে ৩২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো: আব্দুল কাদির রাশেদ (৪৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গত বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) সকালে এই অভিযান চালানো হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের একটি দল জাহাঙ্গীরনগর হাউজিং সোসাইটির একটি নির্দিষ্ট এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক বেচাকেনার সময় হাতেনাতে গ্রেফতার করা হয় আব্দুল কাদির রাশেদকে। তার দেহ তল্লাশি করে মোট ৩২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

​গ্রেফতারকৃত মো: আব্দুল কাদির রাশেদের বয়স ৪৭ বছর। পুলিশ সূত্রে জানা যায়, তার পিতার নাম ইদ্রিস শেখ এবং তার গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার পালং মডেল থানা এলাকায়।ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন এই গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে এই এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।

​ওসি মো. জালাল উদ্দিন আরও বলেন, “আব্দুল কাদির রাশেদের বিরুদ্ধে ইতিপূর্বেও রাজধানী ঢাকা এবং শরীয়তপুরের বিভিন্ন থানায় একাধিক মাদক সংক্রান্ত মামলা রয়েছে। সে একজন চিহ্নিত মাদক কারবারি।”

​গ্রেফতারকৃতের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102