সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
আপডেটঃ
সাভারে রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াল জনতা: সাজু ও মুরাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ। ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে জয়ী হবেন সালাউদ্দিন বাবু’—সাভারে খোরশেদ আলমের দাবি। সাভারে প্রথা ভাঙা প্রচারণায় আলোচনায় গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী ফরহাদ। সাভার-আশুলিয়ায় গণ অধিকার পরিষদের গণসংযোগ: আলোচনায় তরুণ প্রার্থী এ্যাড শেখ শওকত হোসেন ফরহাদ। গাজীপুর-২ আসনে ভোটের লড়াই জমছে: জরিপে এগিয়ে রনি, অনিশ্চয়তায় ২০ শতাংশ ভোটার ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়। প্রয়াত বেগম জিয়ার জন্য দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হলো ঢাকা-১৯ আসনের নির্বাচনী সংগ্রাম। ৪৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালী-৪ আসনে ১০ দলের নয়া চমক: নৌকার সাবেক নেতার কাঁধেই জোটের দায়িত্ব।

চট্রগ্রাম ১২ পটিয়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল করেন এনামুল হক

Coder Boss
  • Update Time : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১২৫ Time View

চট্রগ্রাম প্রতিনিধি….কামাল হোসেন

শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫,চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদীয় এলাকায় বিএনপি চেয়ারপারসন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় পটিয়া মডেল জামে মসজিদে শুক্রবার (৫ ডিসেম্বর) একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মাহফিল আয়োজন করে পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১২ (পটিয়া) সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী আলহাজ্ব এনামুল হক এনাম। তিনি বক্তব্যে বলেন, “দেশনেত্রী খালেদা জিয়া বাংলাদেশের একজন জনপ্রিয় ও সম্মানিত নেতা। তিনি আজীবন দেশের সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষায় আপোষহীন সংগ্রাম করেছেন। বর্তমান সরকার তার প্রতি অন্যায় ও অমানবিক আচরণ করেছে। দলমত নির্বিশেষে দেশের মানুষ তার সুস্থতা কামনায় দোয়া করছেন। জাতির ক্রান্তিকালে তার নেতৃত্ব অত্যন্ত প্রয়োজন। আসুন, মহান আল্লাহর দরবারে দোয়া করি যেন তিনি আমাদের মায়ের মতো নেত্রীকে দ্রুত সুস্থ করে দেশের মানুষের সেবায় ফিরিয়ে দেন।”

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব নুরুল ইসলাম সওদাগর, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক, জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম শফিক, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফজল আহমদ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক একেএম জসীম উদ্দীন, মঈনুল আলম ছোটন, হাজী কামাল উদ্দীন, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম, হাজী আবুল কাশেম, আবদুল মাবুদ, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শাহজাহান চৌধুরী, জেলা কৃষক দলের সদস্য সচিব মীর জাকের আহমেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন আরাফাত ইয়াসিন, সদস্য সচিব ওয়াহিদুল আলম পিবলু, পৌরসভা যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান রিপন, উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক এবং সদস্য সচিব ওবায়দুল হক রিকু, মোঃ জাহেদ, মীর সাইফু, আবদুল কাদের, উপজেলা কৃষক দলের আহ্বায়ক ও সদস্য সচিব মাহাবুল আলম পারভেজ, মিজানুর রহমান, পৌরসভা কৃষক দলের আহ্বায়ক ও সদস্য সচিব বুলবুল আহমেদ নান্নু, আলমগীর আলম, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম হোসেন নয়ন, শাহাদাত হোসেন। এছাড়া পটিয়া উপজেলার ১৭টি সাংগঠনিক ইউনিয়ন ও পৌরসভার ৯টি সাংগঠনিক ওয়ার্ডের নেতাকর্মীসহ অসংখ্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

পরিশেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্থতা ও দ্রুত রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পটিয়া মডেল জামে মসজিদের খতিব মৌলানা কারী মোহাম্মদ ইরফান।

উক্ত আয়োজনের মাধ্যমে স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ অংশগ্রহণকারীরা একযোগে দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন এবং দেশের কল্যাণ ও শান্তির জন্য দোয়া পাঠ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102