সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
আপডেটঃ
ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়। প্রয়াত বেগম জিয়ার জন্য দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হলো ঢাকা-১৯ আসনের নির্বাচনী সংগ্রাম। ৪৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালী-৪ আসনে ১০ দলের নয়া চমক: নৌকার সাবেক নেতার কাঁধেই জোটের দায়িত্ব। গুম-খুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে বিএনপি, তারেক রহমানের সঙ্গে মতবিনিময় সাভারে তারেক রহমানের নির্দেশনায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ। বিএনপির ঘোষণা: জাইমা রহমানের ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি মেটা কর্তৃক ভেরিফাইড ঢাকা মহানগর উত্তর জিয়া সাইবার ফোর্সের ৬৮ সদস্যের কমিটি অনুমোদন ভোটের আগেই ক্ষমা ও প্রতিশ্রুতি—ঢাকা-১৮ আসনে ব্যতিক্রমী প্রচারে বিএনপি প্রার্থী

টঙ্গীতে তাঁতীদলের দোয়া মাহফিল: খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির নেতাকর্মীদের ঢল

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১১৯ Time View

সংবাদ:

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় টঙ্গী পূর্ব থানা তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় ৪৮নং ওয়ার্ডের জহির মার্কেট এলাকায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-০৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাহউদ্দিন। তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজও দেশের মানুষের আশা ও আস্থার প্রতীক। তাঁর সুস্থতা কামনায় দেশব্যাপী দোয়া হচ্ছে—এটাই প্রমাণ করে তিনি এখনও জনগণের হৃদয়ের নেত্রী।”

তাঁতীদলের সভাপতি মোঃ আব্দুল কাদিরের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ নিজাম তালুকদারের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন—৪৮নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ নাসির মৃধা, টঙ্গী পূর্ব থানা বিএনপির সহ-সভাপতি সাইফুল মোল্লা, সহ-সাংগঠনিক সম্পাদক মিরাজ মিয়া, গাজীপুর মহানগর কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলফাজ দেওয়ান, যুগ্ম আহ্বায়ক শাহজালাল, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজীবুর রানা, টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক লিটন মৃধা, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক মানবাধিকার সম্পাদক আলামিন শুভ, সুমন মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপার্সনের দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। পরে উপস্থিত নেতাকর্মী ও এলাকাবাসীর মাঝে তবারক বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102