বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
আপডেটঃ
৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে জয়ী হবেন সালাউদ্দিন বাবু’—সাভারে খোরশেদ আলমের দাবি। সাভারে প্রথা ভাঙা প্রচারণায় আলোচনায় গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী ফরহাদ। সাভার-আশুলিয়ায় গণ অধিকার পরিষদের গণসংযোগ: আলোচনায় তরুণ প্রার্থী এ্যাড শেখ শওকত হোসেন ফরহাদ। গাজীপুর-২ আসনে ভোটের লড়াই জমছে: জরিপে এগিয়ে রনি, অনিশ্চয়তায় ২০ শতাংশ ভোটার ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়। প্রয়াত বেগম জিয়ার জন্য দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হলো ঢাকা-১৯ আসনের নির্বাচনী সংগ্রাম। ৪৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালী-৪ আসনে ১০ দলের নয়া চমক: নৌকার সাবেক নেতার কাঁধেই জোটের দায়িত্ব। গুম-খুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে বিএনপি, তারেক রহমানের সঙ্গে মতবিনিময়

চিকিৎসায় অগ্রগতি, স্থিতিশীল আছেন খালেদা জিয়া—গুজব না ছড়ানোর আহ্বান ডা. জাহিদ

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৩ Time View

সংবাদ:

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই স্থিতিশীল রয়েছে এবং তিনি নিয়মিত চিকিৎসা গ্রহণ করছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি দেশবাসীকে গুজবে কান না দিতে এবং ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণের অনুরোধ করেছেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে ডা. জাহিদ বলেন, “সবার দোয়া ও আশীর্বাদে আমরা আশা করছি খালেদা জিয়া সুস্থ হয়ে ফিরে আসবেন।” তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিনিয়ত চিকিৎসা প্রক্রিয়া পর্যবেক্ষণ করছেন। পাশাপাশি প্রধান উপদেষ্টা ড. ইউনূস, অন্তর্বর্তী সরকার এবং হাসপাতাল কর্তৃপক্ষ সমন্বিতভাবে সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছেন।

ডা. জাহিদ আরও বলেন, আজ যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল ঢাকায় আসার কথা রয়েছে। তাদের মূল্যায়ন ও সুপারিশ পাওয়ার পর প্রয়োজনে লন্ডনে নেয়া হবে কি না—সেটি বিবেচনা করা হবে।

গত ২৩ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে আনা হয়। পরবর্তীতে মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে ভর্তি করা হয়। আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি ও ফুসফুসসহ বিভিন্ন জটিলতার কারণে তিনি দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন রয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102