বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
আপডেটঃ
৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে জয়ী হবেন সালাউদ্দিন বাবু’—সাভারে খোরশেদ আলমের দাবি। সাভারে প্রথা ভাঙা প্রচারণায় আলোচনায় গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী ফরহাদ। সাভার-আশুলিয়ায় গণ অধিকার পরিষদের গণসংযোগ: আলোচনায় তরুণ প্রার্থী এ্যাড শেখ শওকত হোসেন ফরহাদ। গাজীপুর-২ আসনে ভোটের লড়াই জমছে: জরিপে এগিয়ে রনি, অনিশ্চয়তায় ২০ শতাংশ ভোটার ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়। প্রয়াত বেগম জিয়ার জন্য দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হলো ঢাকা-১৯ আসনের নির্বাচনী সংগ্রাম। ৪৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালী-৪ আসনে ১০ দলের নয়া চমক: নৌকার সাবেক নেতার কাঁধেই জোটের দায়িত্ব। গুম-খুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে বিএনপি, তারেক রহমানের সঙ্গে মতবিনিময়

গাজীপুরে কৃষক দলের উদ্যোগে এতিম হাফেজদের নিয়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তির দোয়া মাহফিল

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৭১ Time View

গাজীপুর সদর মেট্রো থানা কৃষক দলের উদ্যোগে দেশনেত্রী ও গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং হায়াতে তাইয়্যেবাহ কামনায় জোড়পুকুর পাড় মাদ্রাসায় এতিম ও হাফেজ ছাত্রদের নিয়ে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মাহফিলে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর কৃষক দলের আহ্বায়ক আতাউর রহমান, সদস্য সচিব খান জাহিদ হাসান নিপু, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মইজউদ্দিন তালুকদার, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলফাজ দেওয়ান,যুগ্ম আহবায়ক ফারুক,সদস্য দিপুসহ মহানগর ও গাজীপুর সদর থানা কৃষক দলের অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাজীপুর মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শহিদুজ্জামান।

দোয়া মাহফিলের আয়োজন করেন মো. জাকির হোসেন তারেক, যুগ্ম আহ্বায়ক গাজীপুর মহানগর কৃষক দল। দোয়া পরিচালনা করেন জোড়পুকুর জামে মসজিদের ইমাম মাওলানা সিরাজুল ইসলাম।

নেতৃবৃন্দ বলেন, “বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তার দ্রুত আরোগ্য কামনা আজ সারাদেশের মানুষের প্রার্থনায় মূল হয়ে উঠেছে।”

দোয়া শেষে উপস্থিত এতিম ও হাফেজ ছাত্রদের মাঝে তবারক বিতরণ করা হয়। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102