সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
আপডেটঃ
ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়। প্রয়াত বেগম জিয়ার জন্য দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হলো ঢাকা-১৯ আসনের নির্বাচনী সংগ্রাম। ৪৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালী-৪ আসনে ১০ দলের নয়া চমক: নৌকার সাবেক নেতার কাঁধেই জোটের দায়িত্ব। গুম-খুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে বিএনপি, তারেক রহমানের সঙ্গে মতবিনিময় সাভারে তারেক রহমানের নির্দেশনায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ। বিএনপির ঘোষণা: জাইমা রহমানের ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি মেটা কর্তৃক ভেরিফাইড ঢাকা মহানগর উত্তর জিয়া সাইবার ফোর্সের ৬৮ সদস্যের কমিটি অনুমোদন ভোটের আগেই ক্ষমা ও প্রতিশ্রুতি—ঢাকা-১৮ আসনে ব্যতিক্রমী প্রচারে বিএনপি প্রার্থী

কর্মীর পাশে বসে মিলাদ খেলেন রানা প্রধান।

Coder Boss
  • Update Time : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১২০ Time View

এইচ এম জামিরুল ইসলাম জয়পুরহাট প্রতিনিধি

বাংলাদেশের ৩’বারের সফল প্রধানমন্ত্রী গনতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় দোয়া মাহফিল নির্বাচনী মতবিনিময় সভায় নেতাকর্মীদের সাথে মেঝেতে বসেই মিলাদ মাহফিলের খাবার খেলেন জয়পুরহাট-০১ আসনের ধানের শীষের এমপি প্রার্থী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ মাসুদ রানা প্রধান। রবিবার দুপুরে জয়পুরহাটের পাঁচবিবি পৌর বিএনপি’র আয়োজনে হেলাল মন্ডলের চাতালে দোয়া মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় আগামী সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করার লক্ষ্যে কি কি করণীয় বা পদক্ষেপ গ্রহণ করতে হবে পৌরসভার ৯ ওয়ার্ডের নেতাকর্মীদের মতামত নেওয়া হয়।

পৌর বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আবু হাসনাত মন্ডল হেলালের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ধানের শীষের প্রার্থী রানা প্রধান সহ জেলা বিএনপির আহ্বায়ক মোঃ গোলজার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তারফদার রুকু, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, জেলা কৃষকদলের সদস্য সচিব মঞ্জুরে মওলা পলাশ। উপস্থিত ছিলেন পৌর বিএনপি নেতা প্রভাষক মোঃ আহসান হাবিব সাংবাদিক, বাগজানা ইউনিয়ন বিএনপি’র সভাপতি নাজমুল হক, মোঃপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আইনুল মন্ডল, আয়মারসূলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশিদ রাজু মাষ্টার, ধরঞ্জী ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল হাকিম, সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসেন আপেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ নুরুজ্জামান হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুমায়ূন কবীর, সদস্য সচিব মোঃ হাসানুজ্জামান রাব্বি, যুবদল নেতা নয়ন প্রধান, মাহমুদ হোসেন মামুন, মিজানুর রহমান, রহিদুল ইসলাম, মোঃ সাব্বির হোসেন, প্রভাষক দুলাল হোসেন, উপজেলা মহিলাদলের সম্পাদিকা রাজিয়া সুলতানা সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক জিয়াউল ফেরদৌস রাইট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102