মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
আপডেটঃ
মিলন ও অমৃতের হাত ধরে শক্তিশালী হচ্ছে জয়পুরহাট জেলা জিয়া সাইবার ফোর্স ফরিদপুরে দখলবাজ শিউলী আক্তারদের কারণে কি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। ​পবিত্র মাহে রমজান উপলক্ষে দৈনিক ভোরের খবরের সাংবাদিক আলামিন-এর শুভেচ্ছা। সাভারে রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াল জনতা: সাজু ও মুরাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ। ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে জয়ী হবেন সালাউদ্দিন বাবু’—সাভারে খোরশেদ আলমের দাবি। সাভারে প্রথা ভাঙা প্রচারণায় আলোচনায় গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী ফরহাদ। সাভার-আশুলিয়ায় গণ অধিকার পরিষদের গণসংযোগ: আলোচনায় তরুণ প্রার্থী এ্যাড শেখ শওকত হোসেন ফরহাদ। গাজীপুর-২ আসনে ভোটের লড়াই জমছে: জরিপে এগিয়ে রনি, অনিশ্চয়তায় ২০ শতাংশ ভোটার ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়।

জুলাই হামলায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা রাইসুলের পুলিশ ক্যাডারে নাম উঠে এলো

Coder Boss
  • Update Time : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১০৬ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত বছরের জুলাই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে বহিষ্কৃত ছাত্রলীগ নেতা রাইসুল ইসলাম ৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশ পেয়েছেন। সরকারি কর্ম কমিশন (পিএসসি) ২৬ নভেম্বর প্রকাশিত ফলাফলে তাঁর নাম চূড়ান্তভাবে অন্তর্ভুক্ত হয়েছে।

ময়মনসিংহের বাসিন্দা রাইসুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হল শাখা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। তিনি ঢাবির স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের ২০১৪–১৫ সেশনের শিক্ষার্থী। ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলায় সম্পৃক্ততার অভিযোগে গত মার্চে তাঁকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঢাবির বহিষ্কৃত শিক্ষার্থীদের তালিকায় তাঁর নাম ছিল ৭২ নম্বরে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ১৫ জুলাই কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের একদল নেতাকর্মী হামলা চালায়। ওই ঘটনায় প্রায় তিন শতাধিক শিক্ষার্থী আহত হন। গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে রাইসুলকে সরাসরি হামলায় অংশ নিতে দেখা যায়। পরদিন বিভিন্ন সংবাদমাধ্যমেও তাঁর ছবি প্রকাশিত হয়।

এরপর জুলাই গণ-অভ্যুত্থান সংক্রান্ত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ১৭ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন মোট ১২৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে।

রাইসুল ইসলামের পুলিশ ক্যাডারে সুপারিশের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) এজিএস মহিউদ্দিন খান। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন, শিক্ষার্থীদের ওপর হামলায় সরাসরি জড়িত থাকা একজন ব্যক্তির পুলিশ বাহিনীতে অন্তর্ভুক্তি উদ্বেগজনক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102