বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
আপডেটঃ
৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে জয়ী হবেন সালাউদ্দিন বাবু’—সাভারে খোরশেদ আলমের দাবি। সাভারে প্রথা ভাঙা প্রচারণায় আলোচনায় গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী ফরহাদ। সাভার-আশুলিয়ায় গণ অধিকার পরিষদের গণসংযোগ: আলোচনায় তরুণ প্রার্থী এ্যাড শেখ শওকত হোসেন ফরহাদ। গাজীপুর-২ আসনে ভোটের লড়াই জমছে: জরিপে এগিয়ে রনি, অনিশ্চয়তায় ২০ শতাংশ ভোটার ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়। প্রয়াত বেগম জিয়ার জন্য দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হলো ঢাকা-১৯ আসনের নির্বাচনী সংগ্রাম। ৪৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালী-৪ আসনে ১০ দলের নয়া চমক: নৌকার সাবেক নেতার কাঁধেই জোটের দায়িত্ব। গুম-খুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে বিএনপি, তারেক রহমানের সঙ্গে মতবিনিময়

দাউদকান্দি–মেঘনায় ড. খন্দকার মোশাররফের নেতৃত্বে ধানের শীষের পক্ষে অভূতপূর্ব গণমিছিল

Coder Boss
  • Update Time : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১৬৩ Time View

কুমিল্লা-১ (দাউদকান্দি–মেঘনা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে ধানের শীষের পক্ষে আজ রবিবার (১৬ নভেম্বর) বিকেল ৩টায় দাউদকান্দিতে অনুষ্ঠিত হয়েছে এক ঐতিহাসিক গণমিছিল।

দাউদকান্দি পৌর এলাকার শহীদ রিফাত পার্ক থেকে শুরু হওয়া বিশাল এই মিছিল দোনারচর সড়ক পেরিয়ে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক হয়ে ঈদগাহ মাঠে গিয়ে সমাপ্ত হয়। দাউদকান্দি ও মেঘনা উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে মিছিলে। উপস্থিত ছিলেন জিয়া সাইবার ফোর্স মেঘনা উপজেলা শাখার নেতৃবৃন্দসহ স্থানীয় অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

পুরো এলাকাজুড়ে ছিল উৎসবের আমেজ, স্লোগানে মুখরিত হয়ে ওঠে আশপাশের অঞ্চল।

মিছিলে সভাপতিত্ব করেন দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ সেলিম সরকার। প্রধান অতিথির বক্তব্যে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন,
“তৃণমূলের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে—ধানের শীষের প্রতি মানুষের আস্থা আগের চেয়ে আরও দৃঢ় হয়েছে।”

সমাপনী বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন উপস্থিত জনতাকে ধন্যবাদ জানিয়ে বলেন,
“এই গণজোয়ার প্রমাণ করছে—বিএনপি আরও ঐক্যবদ্ধ, আরও শক্তিশালী হচ্ছে।”

গণমিছিলকে ঘিরে দাউদকান্দি–মেঘনা অঞ্চলে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ এক অভূতপূর্ব রাজনৈতিক উচ্ছ্বাস সৃষ্টি করে এবং জেলাজুড়ে আলোড়ন তোলে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102