সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
আপডেটঃ
ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়। প্রয়াত বেগম জিয়ার জন্য দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হলো ঢাকা-১৯ আসনের নির্বাচনী সংগ্রাম। ৪৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালী-৪ আসনে ১০ দলের নয়া চমক: নৌকার সাবেক নেতার কাঁধেই জোটের দায়িত্ব। গুম-খুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে বিএনপি, তারেক রহমানের সঙ্গে মতবিনিময় সাভারে তারেক রহমানের নির্দেশনায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ। বিএনপির ঘোষণা: জাইমা রহমানের ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি মেটা কর্তৃক ভেরিফাইড ঢাকা মহানগর উত্তর জিয়া সাইবার ফোর্সের ৬৮ সদস্যের কমিটি অনুমোদন ভোটের আগেই ক্ষমা ও প্রতিশ্রুতি—ঢাকা-১৮ আসনে ব্যতিক্রমী প্রচারে বিএনপি প্রার্থী

আশুলিয়া ছাত্রলীগ নেতা সোহরাব গ্রেপ্তার।

স্টাফ রিপোর্টার-মোঃ রুহুল আমিন (আলামিন)
  • Update Time : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৮২ Time View

নিজস্ব প্রতিনিধি,সাভার ঢাকা

বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের ঘটনায় দায়ের করা একটি মামলায় অভিযান চালিয়ে আশুলিয়া থানা পুলিশ ধামসোনা ইউনিয়ন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে।
​গ্রেপ্তারকৃত নেতার নাম মোঃ সোহরাব (৩২)। তিনি ধামসোনা ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের তথ্যবিষয়ক সম্পাদক পদে ছিলেন। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে সাভারের আশুলিয়া থানাধীন ধামসোনা ইউনিয়নের সুবন্ধী এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। বৈষম্য বিরোধী আন্দোলনে হতাহতের ঘটনায় দায়ের করা মামলায় তাকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলাটিতে মো. সোহরাবকে আসামি করা হয়েছে এবং সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। ওসি আব্দুল হান্নান আরও জানান, গ্রেপ্তারকৃত সোহরাবকে মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে আইনানুগ প্রক্রিয়ার অংশ হিসেবে আদালতে পাঠানো হবে। ​এই গ্রেপ্তারের ঘটনায় এলাকায় এবং রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102