বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
আপডেটঃ
সাভারে রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াল জনতা: সাজু ও মুরাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ। ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে জয়ী হবেন সালাউদ্দিন বাবু’—সাভারে খোরশেদ আলমের দাবি। সাভারে প্রথা ভাঙা প্রচারণায় আলোচনায় গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী ফরহাদ। সাভার-আশুলিয়ায় গণ অধিকার পরিষদের গণসংযোগ: আলোচনায় তরুণ প্রার্থী এ্যাড শেখ শওকত হোসেন ফরহাদ। গাজীপুর-২ আসনে ভোটের লড়াই জমছে: জরিপে এগিয়ে রনি, অনিশ্চয়তায় ২০ শতাংশ ভোটার ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়। প্রয়াত বেগম জিয়ার জন্য দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হলো ঢাকা-১৯ আসনের নির্বাচনী সংগ্রাম। ৪৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালী-৪ আসনে ১০ দলের নয়া চমক: নৌকার সাবেক নেতার কাঁধেই জোটের দায়িত্ব।

জুলাই গণঅভ্যুত্থানের মামলায় ফ্যাসিস্ট হাসিনাসহ তিনজনের ফাঁসির রায়

Coder Boss
  • Update Time : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ২০১ Time View

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার (১৭ নভেম্বর) বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারকে প্রধান করে গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণা করা হয়।

ট্রাইব্যুনাল জানায়, মামলায় আনীত পাঁচটি অভিযোগের মধ্যে তিনটি অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে প্রমাণিত হয়েছে। একটিতে আমৃত্যু কারাদণ্ড এবং দুটি অভিযোগে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। রায় ঘোষণার সময় নিহতদের কয়েকজন পরিবারের সদস্যসহ সংশ্লিষ্ট আইনজীবীরা আদালতে উপস্থিত ছিলেন।

২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর ট্রাইব্যুনাল পুনর্গঠিত হয় এবং জুলাই–আগস্টের ঘটনাবলি তদন্তের জন্য প্রথম মামলাটি নেয় শেখ হাসিনার বিরুদ্ধে। গত বছরের ১৭ অক্টোবর শুনানি শুরুর দিনই ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনও আসামি ছিলেন। তাদের মধ্যে আল-মামুন দায় স্বীকার করে রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন।

মানবতাবিরোধী অপরাধ হিসেবে প্রসিকিউশন উসকানি, মারণাস্ত্র ব্যবহার, আবু সাঈদ হত্যাকাণ্ড, চানখারপুলে হত্যার ঘটনা এবং আশুলিয়ায় লাশ পোড়ানোর অভিযোগ উপস্থাপন করে। ৮৪ জন সাক্ষীর মধ্যে ৫৪ জন আদালতে সাক্ষ্য দেন। গত ৮ অক্টোবর তদন্ত কর্মকর্তা আলমগীর হোসেনের জেরা শেষে সাক্ষ্যগ্রহণ পর্ব সম্পন্ন হয়।

২৩ অক্টোবর উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে ১৭ নভেম্বর রায় ঘোষণার তারিখ নির্ধারিত হয়।

এদিকে রায়কে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন প্রবেশপথে চেকপোস্ট স্থাপনসহ পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যদের টহল জোরদার করা হয়েছে।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, নাশকতা বা সহিংসতা প্রতিরোধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102