সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
আপডেটঃ
ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়। প্রয়াত বেগম জিয়ার জন্য দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হলো ঢাকা-১৯ আসনের নির্বাচনী সংগ্রাম। ৪৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালী-৪ আসনে ১০ দলের নয়া চমক: নৌকার সাবেক নেতার কাঁধেই জোটের দায়িত্ব। গুম-খুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে বিএনপি, তারেক রহমানের সঙ্গে মতবিনিময় সাভারে তারেক রহমানের নির্দেশনায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ। বিএনপির ঘোষণা: জাইমা রহমানের ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি মেটা কর্তৃক ভেরিফাইড ঢাকা মহানগর উত্তর জিয়া সাইবার ফোর্সের ৬৮ সদস্যের কমিটি অনুমোদন ভোটের আগেই ক্ষমা ও প্রতিশ্রুতি—ঢাকা-১৮ আসনে ব্যতিক্রমী প্রচারে বিএনপি প্রার্থী

বিএনপি ক্ষমতায় আসলে পটিয়াকে উন্নয়নের মডেল রূপে প্রতিষ্ঠা করা হবে – এনামুল হক এনাম।

চট্রগ্রাম প্রতিনিধি ...কামাল হোসেন।
  • Update Time : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৩১৪ Time View

চট্রগ্রাম প্রতিনিধি …কামাল হোসেন।

বিএনপি ক্ষমতায় আসলে পটিয়াকে উন্নয়নের মডেল রূপে প্রতিষ্ঠা করা হবে – এনামুল হক এনাম।
পটিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডে বিএনপির উঠোন বৈঠক অনুষ্ঠিত

চট্টগ্রাম-১২ (পটিয়া) সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গনতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের একজন সফল নেতা। তার নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা জীবনবাজি রেখে ১৫ বছর ধরে আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন। তারেক রহমান প্রিয় বাংলাদেশের জনগণের মৌলিক অধিকার রক্ষা আন্দোলনে যেভাবে ইতিহাস রচনা করেছেন, ঠিক সেভাবেই তার ঘোষিত রাষ্ট্র মেরামতের জন্য ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন হলে আমরা একটি সাম্য, মানবিক এবং গনতান্ত্রিক উন্নত রাষ্ট্রের সিঁড়িতে উঠতে পারবো। বিএনপি যতবার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, ততবারই জনগনের অধিকার রক্ষায় ভূমিকা পালন করেছে। যদি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের জনগণ আবারও বিএনপির ধানের শীষকে বিজয়ী করে ক্ষমতায় আনেন, তাহলে পটিয়াকে একটি সুন্দর এবং বসবাসের জন্য নিরাপদ এলাকা গড়ে তুলবো। যদি আমার প্রিয় পৌরসভাবাসী আমাকে ভালোবেসে ধানের শীষকে বিজয়ী করেন, তাহলে পটিয়ার স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ব্যবস্হা উন্নত করবো। কিশোর গ্যাং মুক্ত করে নিরাপদ পটিয়া গড়ার দায়িত্ব আমি কাঁধে নিবো। দীর্ঘ ১৫ বছর ধরে মানুষ নিজের ইচ্ছেই ভোট দিতে না পারায় গনতন্ত্রকে কবর দেয়া হয়েছিল। আগামীতে আর কোন ফ্যাসিষ্ট দেশের মানুষকে জিম্মি করতে পারবে না। ইনশাআল্লাহ বিএনপি বাংলাদেশের গনতন্ত্রকে রক্ষা করবে। ১৫ অক্টোবর, শনিবার, সন্ধ্যা ৬টায়, পটিয়া পৌরসভার তালতলা চৌকি মাঠে, পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্দোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের জন্য ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত উঠোন বৈঠকে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেছেন।পটিয়া পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জসীম উদ্দীন মল্ল’র সভাপতিত্বে ও পৌরসভা বিএনপি নেতা এম মনজুরুল আলম চৌধুরী’র সঞ্চালনায় অনুষ্ঠিত উঠোন বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব নুরুল ইসলাম সওদাগর, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আলহাজ্ব আবুল ফয়েজ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ মঈনুল আলম ছোটন, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম, হাজী আবুল কাশেম, আবদুল মাবুদ, উপজেলা বিএনপি নেতা আলহাজ্ব ইসমাইল হোসেন, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শাহজাহান চৌধুরী, ড্যাব এসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য ডাঃ নুরুল করিম চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবক হুমায়ুন কবির, জেলা কৃষক দলের আহ্বায়ক মহসিন চৌধুরী রানা, সদস্য সচিব মীর জাকের আহমেদ, জেলা জাসাসের সাবেক সদস্য সচিব নাছির উদ্দীন, উপজেলা যুবদলের সদস্য সচিব ওয়াহিদুল আলম চৌধুরী পিবলু, পৌরসভা যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান রিপন, যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান বাবলু, পৌরসভা শ্রমিক দলের সাবেক সভাপতি মোঃ আবছার উদ্দীন, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মীর সাইফুর রহমান, সদস্য সচিব আবদুল কাদের, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মাহাবুবুল আলম পারবেজ, সদস্য সচিব মিজানুর রহমান, পৌরসভা কৃষক দলের আহ্বায়ক বুলবুল আহমেদ নান্নু, সদস্য সচিব আলমগীর আলম, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম নয়ন, পৌরসভা বিএনপি নেতা ইলিয়াছ চৌধুরী ভুট্টো, ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ২নং ওয়ার্ড বিএনপি নেতা সাইফুর রহমান আবু, ৯নং ওয়ার্ড বিএনপি নেতা বাদশা মিয়া চৌধুরী, বিএনপি নেতা মফিজুর রহমান, হাজী আবুল কালাম, বেলাল উদ্দীন, ইকবাল বাহার আশিক, মোঃ ফোরকান, আবদুল খালেক, মোঃ ইকবাল, ফজলুল কাদের, আলমগীর, আবদুল কাদের, ফোরকান বাবু, মহিলা দল নেত্রী মরিয়ম বেগম, সানজিদা আকতার, ছাত্রদল নেতা মোঃ ইমরান হোসেন, আলী হোসেন প্রমুখ ।
বিএনপি ক্ষমতায় আসলে পটিয়াকে উন্নয়নের মডেল রূপে প্রতিষ্ঠা করা হবে – এনামুল হক এনাম।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102