সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
আপডেটঃ
ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়। প্রয়াত বেগম জিয়ার জন্য দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হলো ঢাকা-১৯ আসনের নির্বাচনী সংগ্রাম। ৪৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালী-৪ আসনে ১০ দলের নয়া চমক: নৌকার সাবেক নেতার কাঁধেই জোটের দায়িত্ব। গুম-খুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে বিএনপি, তারেক রহমানের সঙ্গে মতবিনিময় সাভারে তারেক রহমানের নির্দেশনায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ। বিএনপির ঘোষণা: জাইমা রহমানের ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি মেটা কর্তৃক ভেরিফাইড ঢাকা মহানগর উত্তর জিয়া সাইবার ফোর্সের ৬৮ সদস্যের কমিটি অনুমোদন ভোটের আগেই ক্ষমা ও প্রতিশ্রুতি—ঢাকা-১৮ আসনে ব্যতিক্রমী প্রচারে বিএনপি প্রার্থী

পাবনায় ৯ বছরের শিশুহত্যা: উত্তর শালগাড়িয়ায় জঙ্গলে উদ্ধার হাফসার মরদেহ, আটক ২

Coder Boss
  • Update Time : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১০৮ Time View

সংবাদ:

পাবনা সদর উপজেলার উত্তর শালগাড়িয়ার সরদার পাড়ায় ঘটেছে এক হৃদয়বিদারক হত্যাকাণ্ড। দ্বিতীয় শ্রেণীতে অধ্যয়নরত ৯ বছর বয়সী শিশু হাফসার মরদেহ গতকাল রাত ৮টার দিকে বাড়ির পাশের সুতার মিলের পেছনের জঙ্গল থেকে উদ্ধার করে পুলিশ।

জানা যায়, হাফসার বাবা হাফিজুর রহমান প্রবাসে থাকায় সে নানা মল্লিক সরদারের বাড়িতে থেকে পড়াশোনা করত। গতকাল বিকেল থেকে শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে রাতে স্থানীয়রা জঙ্গলে সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

এলাকাবাসীর অভিযোগ—জঙ্গলে দীর্ঘদিন ধরে কিছু বখাটে নিয়মিত মাদক সেবন করত। ভয়-ভীতি ও প্রভাবের কারণে কেউ তাদের বিরুদ্ধে কথা বলতে সাহস পেত না। ধারণা করা হচ্ছে, অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ওই বখাটেরাই শিশুটিকে হত্যা করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শিশুটির গলায় আঘাতের চিহ্ন রয়েছে এবং এটি একটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। সন্দেহভাজন হিসেবে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে। মাদক সন্ত্রাস ও বখাটেদের দৌরাত্ম্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তারা বলেন, “মাদক ও অপরাধীচক্রকে দমন না করলে সমাজে এমন জঘন্য ঘটনা আরও বাড়বে।”

শিশু হাফসার হত্যার পূর্ণ তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তার—এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন সাধারণ মানুষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102