শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
আপডেটঃ
মিলন ও অমৃতের হাত ধরে শক্তিশালী হচ্ছে জয়পুরহাট জেলা জিয়া সাইবার ফোর্স ফরিদপুরে দখলবাজ শিউলী আক্তারদের কারণে কি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। ​পবিত্র মাহে রমজান উপলক্ষে দৈনিক ভোরের খবরের সাংবাদিক আলামিন-এর শুভেচ্ছা। সাভারে রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াল জনতা: সাজু ও মুরাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ। ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে জয়ী হবেন সালাউদ্দিন বাবু’—সাভারে খোরশেদ আলমের দাবি। সাভারে প্রথা ভাঙা প্রচারণায় আলোচনায় গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী ফরহাদ। সাভার-আশুলিয়ায় গণ অধিকার পরিষদের গণসংযোগ: আলোচনায় তরুণ প্রার্থী এ্যাড শেখ শওকত হোসেন ফরহাদ। গাজীপুর-২ আসনে ভোটের লড়াই জমছে: জরিপে এগিয়ে রনি, অনিশ্চয়তায় ২০ শতাংশ ভোটার ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়।

পটিয়াকে সন্ত্রাস ও মাদকমুক্ত উন্নত নগরী গড়ার অঙ্গিকার করলেন – এনামুল হক এনাম।

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৯৫ Time View

 

চট্রগ্রাম প্রতিনিধি ::: কামাল হোসেন।

১৩ নভেম্বর ২০২৫ধানের শীষে ভোট দিন, পটিয়ার সার্বিক উন্নয়নের দায়িত্ব আমার – এনামুল হক এনাম
চট্টগ্রাম-১২ (পটিয়া) সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব এনামুল হক এনাম বলেছেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে। আমরা চাই এমন একটি বাংলাদেশ, যেখানে থাকবে সত্যিকার অর্থে অসাম্প্রদায়িক চেতনা, সব ধর্ম ও জাতিগোষ্ঠীর অধিকার রক্ষা, এবং অর্থনীতি ও রাজনীতিতে সবার সমান অংশগ্রহণের নিশ্চয়তা। বিএনপি সেই বাংলাদেশ গড়ে তুলতে বদ্ধপরিকর।”তিনি আরও বলেন, একটি গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে। কিন্তু জনগণ ইতিমধ্যে ফ্যাসিস্ট শক্তিকে যেমন পরাজিত করেছে, ঠিক তেমনি এসব ষড়যন্ত্রকারীদের প্রতিহত করবে।আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার।’বিএনপি কখনো ধর্মকে বিক্রি করে রাজনীতি করে না। যারা ধর্মকে পুঁজি করে রাজনীতি করে, তারা জনগণের সঙ্গে প্রতারণা করছে। বিএনপি জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষার আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে। জনগণ যদি ধানের শীষে ভোট দেয় এবং বিএনপিকে ক্ষমতায় আনে, তাহলে পটিয়ার সার্বিক উন্নয়নের দায়িত্ব আমি কাঁধে নেব। পটিয়াকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করে যোগাযোগ, শিক্ষা ও স্বাস্থ্যসহ সকল খাতে উন্নয়ন করা হবে।১৩ নভেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টায় পটিয়া পৌরসভার সুচক্রদণ্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সুচক্রদণ্ডি ২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত উঠোন বৈঠকে এনামুল হক এনাম প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন। সুচক্রদন্ডি ২নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি মোহাম্মদ করিমের সভাপতিত্বে, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান আবু ও পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিযবুল বাহারের সঞ্চালনায় অনুষ্ঠিত উঠোন বৈঠকে বিশেষ অতিথি ছিলেন পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব নুরুল ইসলাম সওদাগর, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আবুল ফয়েজ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মঈনুল আলম ছোটন, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম, হাজী আবুল কাশেম, আবদুল মাবুদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শাহজাহান চৌধুরী, জেলা জাসাসের সাবেক সদস্য সচিব নাছির উদ্দীন, বিএনপি নেতা দিদারুল আলম, নাজিম উদ্দীন, ফরিদুল আলম, মোঃ ইব্রাহিম, মোঃ টিপু, নাজিম উদ্দীন, মোঃ মামুন, উপজেলা যুবদলের সদস্য সচিব ওয়াহিদুল আলম পিবলু, পৌরসভা যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ওবায়দুল হক রিকু, সাবেক সদস্য সচিব মোঃ জাহেদ, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আবদুল কাদের, পৌরসভা শ্রমিক দলের সাবেক সভাপতি মোঃ আবছার, সাধারণ সম্পাদক মোঃ সুমন, পৌরসভা কৃষক দলের আহ্বায়ক বুলবুল আহমেদ নান্নু, সদস্য সচিব আলমগীর আলম, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম নয়ন প্রমুখ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102