সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
আপডেটঃ
ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়। প্রয়াত বেগম জিয়ার জন্য দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হলো ঢাকা-১৯ আসনের নির্বাচনী সংগ্রাম। ৪৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালী-৪ আসনে ১০ দলের নয়া চমক: নৌকার সাবেক নেতার কাঁধেই জোটের দায়িত্ব। গুম-খুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে বিএনপি, তারেক রহমানের সঙ্গে মতবিনিময় সাভারে তারেক রহমানের নির্দেশনায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ। বিএনপির ঘোষণা: জাইমা রহমানের ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি মেটা কর্তৃক ভেরিফাইড ঢাকা মহানগর উত্তর জিয়া সাইবার ফোর্সের ৬৮ সদস্যের কমিটি অনুমোদন ভোটের আগেই ক্ষমা ও প্রতিশ্রুতি—ঢাকা-১৮ আসনে ব্যতিক্রমী প্রচারে বিএনপি প্রার্থী

গাজীপুর-৬ আসন বহালের দাবিতে টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১৮৮ Time View

সংবাদ–

উচ্চ আদালতে বাতিল হওয়া নতুন সংসদীয় আসন গাজীপুর-৬ পুনর্বহালের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পৃথক স্থানে বিক্ষোভ ও মানববন্ধন করে মহাসড়ক অবরোধ করেছেন বিএনপির নেতাকর্মীরা।

আজ বুধবার সকালে ১০টায় স্টেশন‌রোড, ক‌লেজ‌গেট ও গাজীপুরা এলকায় মহাসড়ক অবরোধ করেন তারা। এসময় প্রায় দুই ঘণ্টা ঢাকা ময়মন‌সিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ ছি‌লো।

গতকাল সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মহানগরীর টঙ্গী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এসব কর্মসূচি পালন করেন। একই সময়ে টঙ্গী কলেজগেট, এশিয়া পাম্প, গাজীপুরা এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করা হয়। ফলে ভোগান্তিতে পড়েন মহাসড়কে চলাচলকারী যাত্রীরা।

বিক্ষোভকারীরা জানায়, সম্প্রতি নির্বাচন কমিশনের আসন পুনর্বিন্যাস প্রস্তাবে গাজীপুর-৬ আসন বিলুপ্তির উদ্যোগে তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের দাবি, আসনটি বাদ দিলে গাজীপুর অঞ্চলের রাজনৈতিক প্রতিনিধিত্ব ও উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হবে।

টঙ্গী স্টেশন রোড এলাকায় কয়েকশ নেতাকর্মী নিয়ে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি ও গাজীপুর-৬ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সরকার জাবেদ আহমেদ সুমন ও টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক বিএনপির মনোনয়ন প্রত্যাশী গাজী সালাহ্উদ্দিন ।

অন্যদিকে কলেজগেইট মহাসড়কে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য হাসান উদ্দিন সরকার, কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরী সভাপতি আলহাজ্ব সালাউদ্দিন সরকার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক পাপ্পু সরকার, গাজীপুর মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ জসিম উদ্দিন ভাট, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহবায়ক প্রভাষক বশির উদ্দিনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী।

“গাজীপুরের জনসংখ্যা অনুযায়ী ৬ আসন প্রয়োজন”—নেতৃবৃন্দের দাবি

বিক্ষোভে বক্তব্য রাখেন সাবেক এমপি হাসান উদ্দিন সরকার। তিনি বলেন,

“গাজীপুরের জনসংখ্যা এখন দেশের অনেক জেলার চেয়েও বেশি। অথচ এখান থেকে একটি সংসদীয় আসন কমিয়ে দেওয়া হয়েছে, যা গাজীপুরবাসীর প্রতি অবিচার। আমরা এই অবিচার মেনে নেব না।”

কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরী সভাপতি আলহাজ্ব সালাউদ্দিন সরকার বলেন,

“গাজীপুর-৬ আসন পুনর্বহাল না করা পর্যন্ত আন্দোলন চলবে। আগামী ৭ দিনের মধ্যে সিদ্ধান্ত না নিলে আমরা বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হব।”

বক্তারা আরও বলেন, হাইকোর্টের বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের নির্দেশে গাজীপুরবাসীর ন্যায্য অধিকার কেড়ে নেওয়া হয়েছে। তার পদত্যাগ দাবিও জানানো হয়।

নেতৃবৃন্দ ঘোষণা দেন, আগামী সাত দিনের মধ্যে যদি গাজীপুর-৬ আসন পুনর্বহাল না করা হয়, তবে সারা গাজীপুরে মহাসড়ক অবরোধ, গণমিছিল ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হবে।

টঙ্গী পুর্ব থানার ওসি ওয়া‌হিদুজ্জামান জানান, গাজীপুর-৬ আসন বহাল রাখার দা‌বিতে মহাসড়কে কিছুক্ষণ অবস্থান করে আন্দোলনকারীরা মহাসড়ক ছেড়ে দেয়। পরে পু‌লিশ যানজট নিরসনে কাজ শুরু করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102