সংবাদ:
গাজীপুরের গাছা থানার ৩৭নং ওয়ার্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি প্রচার ও ধানের শীষের পক্ষে প্রচারনা এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং স্থানীয় সমর্থকদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক ও গাজীপুর-০৬ আসনের এমপি পদপ্রার্থী গাজী সালাহউদ্দিন। তিনি বলেন, “তারেক রহমানের ৩১ দফা হলো দেশের নতুন দিকনির্দেশনা — যা বাস্তবায়িত হলে জনগণের অধিকার ও গণতন্ত্র ফিরে আসবে।”
এসময় উপস্থিত ছিলেন,গাজীপুর মহানগর কৃষকদল,স্বেচ্ছাসেবক দল,যুবদল,ছাত্রদল,তাতীদলসহ অন্যান্য থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ।
সভায় স্থানীয় নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে ভোট চেয়ে জনসংযোগ জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেন।
📅 তারিখ: ১২ নভেম্বর ২০২৫ ইং
📍 স্থান: গাছা থানা, ৩৭নং ওয়ার্ড, গাজীপুর