নিজস্ব প্রতিবেদক সাভার (ঢাকা):
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাভার সরকারি কলেজ মাঠ, তারাপুরে এক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ। আলোচনা সভাটি আজ, ০৯ নভেম্বর ২০২৫ইং তারিখে অনুষ্ঠিত হয়। এসময় ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক লায়ন মো খোরশেদ আলমের নেতৃত্বে হাজারো নেতৃবৃন্দের বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেন। এসময় আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু সহ বিএনপির অঙ্গ সংগঠনের সিনি নেতৃবৃন্দ গন। আলোচনা সভায় বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন এবং দিনটিকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে তাৎপর্যপূর্ণ উল্লেখ করেন। তাঁরা বলেন, এই দিনে সিপাহী-জনতা ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় এক ঐতিহাসিক গণঅভ্যুত্থান ঘটিয়েছিলেন। বক্তারা বলেন, ৭ নভেম্বরের মাধ্যমেই স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পান এবং বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করেন। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ৭ নভেম্বরের চেতনার গুরুত্ব তুলে ধরে নেতারা গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দলের নেতাকর্মীরা। আলোচনা সভায় সাভার উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন এবং বিশাল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে মাঠ কানায় কানায় ভরে যায়। সভা শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।