মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
আপডেটঃ
মিলন ও অমৃতের হাত ধরে শক্তিশালী হচ্ছে জয়পুরহাট জেলা জিয়া সাইবার ফোর্স ফরিদপুরে দখলবাজ শিউলী আক্তারদের কারণে কি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। ​পবিত্র মাহে রমজান উপলক্ষে দৈনিক ভোরের খবরের সাংবাদিক আলামিন-এর শুভেচ্ছা। সাভারে রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াল জনতা: সাজু ও মুরাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ। ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে জয়ী হবেন সালাউদ্দিন বাবু’—সাভারে খোরশেদ আলমের দাবি। সাভারে প্রথা ভাঙা প্রচারণায় আলোচনায় গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী ফরহাদ। সাভার-আশুলিয়ায় গণ অধিকার পরিষদের গণসংযোগ: আলোচনায় তরুণ প্রার্থী এ্যাড শেখ শওকত হোসেন ফরহাদ। গাজীপুর-২ আসনে ভোটের লড়াই জমছে: জরিপে এগিয়ে রনি, অনিশ্চয়তায় ২০ শতাংশ ভোটার ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়।

সাভারে ৭ নভেম্বরের আলোচনা সভায়, খোরশেদ আলমের নেতৃত্বে সাভারে জনতার ঢল।

স্টাফ রিপোর্টার-মোঃ রুহুল আমিন (আলামিন)
  • Update Time : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ২৩০ Time View

 

নিজস্ব প্রতিবেদক সাভার (ঢাকা):

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাভার সরকারি কলেজ মাঠ, তারাপুরে এক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ। আলোচনা সভাটি আজ, ০৯ নভেম্বর ২০২৫ইং তারিখে অনুষ্ঠিত হয়। এসময় ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক লায়ন মো খোরশেদ আলমের নেতৃত্বে হাজারো নেতৃবৃন্দের বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেন। এসময় আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু সহ বিএনপির অঙ্গ সংগঠনের সিনি নেতৃবৃন্দ গন। ​আলোচনা সভায় বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন এবং দিনটিকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে তাৎপর্যপূর্ণ উল্লেখ করেন। তাঁরা বলেন, এই দিনে সিপাহী-জনতা ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় এক ঐতিহাসিক গণঅভ্যুত্থান ঘটিয়েছিলেন। বক্তারা বলেন, ৭ নভেম্বরের মাধ্যমেই স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পান এবং বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করেন। ​দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ৭ নভেম্বরের চেতনার গুরুত্ব তুলে ধরে নেতারা গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দলের নেতাকর্মীরা। আলোচনা সভায় সাভার উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন এবং বিশাল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে মাঠ কানায় কানায় ভরে যায়। সভা শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102