সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
আপডেটঃ
ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়। প্রয়াত বেগম জিয়ার জন্য দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হলো ঢাকা-১৯ আসনের নির্বাচনী সংগ্রাম। ৪৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালী-৪ আসনে ১০ দলের নয়া চমক: নৌকার সাবেক নেতার কাঁধেই জোটের দায়িত্ব। গুম-খুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে বিএনপি, তারেক রহমানের সঙ্গে মতবিনিময় সাভারে তারেক রহমানের নির্দেশনায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ। বিএনপির ঘোষণা: জাইমা রহমানের ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি মেটা কর্তৃক ভেরিফাইড ঢাকা মহানগর উত্তর জিয়া সাইবার ফোর্সের ৬৮ সদস্যের কমিটি অনুমোদন ভোটের আগেই ক্ষমা ও প্রতিশ্রুতি—ঢাকা-১৮ আসনে ব্যতিক্রমী প্রচারে বিএনপি প্রার্থী

শরীয়তপুর-৩ আসনে মিয়া নূরউদ্দিনের মনোনয়ন প্রাপ্তিতে বালুরচরে আনন্দ মিছিল।

Coder Boss
  • Update Time : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১০২ Time View

 

​নিজস্ব প্রতিবেদক মো মানিক শিকদার , শরীয়তপুর:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শরীয়তপুর-৩ (গোসাইরহাট-ডামুড্যা ভেদরগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মিয়া নূরউদ্দিন আহমেদ অপু-কে মনোনয়ন দেওয়ায় কোদালপুর ইউনিয়নের বালুরচর এলাকায় ব্যাপক আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
​শুক্রবার বিকেলে কোদালপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। মিছিলটি বালুরচর বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে রূপ নেয়। ​তৃণমূলের উচ্ছ্বাস ও প্রতিশ্রুতি মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা মিয়া নূরউদ্দিন অপুকে দীর্ঘদিনের পরীক্ষিত নেতা হিসেবে উল্লেখ করেন। কোদালপুর ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সভাপতি সাইফুল ইসলাম শালু মৃধা-র সভাপতিত্বে বক্তারা বলেন, “মিয়া নূরউদ্দিন অপু দীর্ঘদিন ধরে তৃণমূলের পাশে থেকে কাজ করছেন। তাঁর মনোনয়ন পেয়ে আমরা আনন্দিত। আগামীতেও ঐক্যবদ্ধভাবে তাঁকে বিজয়ী করতে কাজ করব।” অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান মৃধা, কোরালপুর ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন খোকন সরদার এবং সাবেক সাধারণ সম্পাদক মকবুল হোসেন বকাউল সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ​প্রার্থীর পরিচিতি উল্লেখ্য, মনোনয়নপ্রাপ্ত মিয়া নূরউদ্দিন আহমেদ অপু বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব হিসেবে পরিচিত। তিনি দীর্ঘদিন ধরে শরীয়তপুর-৩ আসনে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং তৃণমূল কর্মীদের সক্রিয় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সফল ব্যবস্থাপনায় সমাবেশ অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন জিয়া সাইবার ফোর্স শরীয়তপুর জেলার সাধারণ সম্পাদক মানিক সিকদার এবং ২ নং ওয়ার্ড বিএনপি’র সহসভাপতি হাকিম বেপারী। নেতৃবৃন্দের দাবি, এই আনন্দ মিছিল প্রমাণ করে যে দলীয় সিদ্ধান্তে স্থানীয় নেতাকর্মীরা কতটা সন্তুষ্ট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102