সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
আপডেটঃ
ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়। প্রয়াত বেগম জিয়ার জন্য দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হলো ঢাকা-১৯ আসনের নির্বাচনী সংগ্রাম। ৪৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালী-৪ আসনে ১০ দলের নয়া চমক: নৌকার সাবেক নেতার কাঁধেই জোটের দায়িত্ব। গুম-খুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে বিএনপি, তারেক রহমানের সঙ্গে মতবিনিময় সাভারে তারেক রহমানের নির্দেশনায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ। বিএনপির ঘোষণা: জাইমা রহমানের ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি মেটা কর্তৃক ভেরিফাইড ঢাকা মহানগর উত্তর জিয়া সাইবার ফোর্সের ৬৮ সদস্যের কমিটি অনুমোদন ভোটের আগেই ক্ষমা ও প্রতিশ্রুতি—ঢাকা-১৮ আসনে ব্যতিক্রমী প্রচারে বিএনপি প্রার্থী

ঢাকা-১৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সালাউদ্দিন বাবুর মনোনয়নে: সাভারে দোয়া মাহফিল।

স্টাফ রিপোর্টার-মোঃ রুহুল আমিন (আলামিন)
  • Update Time : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১৯৬ Time View

নিজস্ব প্রতিবেদক, সাভার,ঢাকা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর মনোনয়ন প্রাপ্তির লক্ষ্যে তাঁর সমর্থক ও যুবদল নেতা মোহাম্মদ আলীর সার্বিক সহযোগিতায় এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন।শুক্রবার (৭ নভেম্বর) জুম্মা নামাজের পরে সাভারের ডগরমোড়া কেন্দ্রীয় জামে মসজিদে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করার পাশাপাশি প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর জন্য বিশেষ মোনাজাত করা হয়। দোয়া অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও যুবদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন সাভার পৌর ৭ নং ওয়ার্ডের সাবেক যুবদল সভাপতি মোহাম্মদ আলী পাঠান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান, বিএনপি নেতা লেলিন এবং জামাল উদ্দিন। অনুষ্ঠানের এক পর্যায়ে যুবদল নেতা মোহাম্মদ আলী পাঠান উপস্থিত এলাকাবাসীর প্রতি আহ্বান জানান এবং ঢাকা-১৯ আসনের জন্য ডাক্তার দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুর পক্ষে সর্বাত্মক সমর্থন ও ভোট চান। এই আয়োজনটি স্থানীয় পর্যায়ে প্রার্থীর প্রতি নেতাকর্মীদের দৃঢ় সমর্থন ও শুভেচ্ছার বহিঃপ্রকাশ ঘটিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102