নিজস্ব প্রতিনিধি,আশুলিয়া ঢাকা:
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও হত্যায় সরাসরি জড়িত থাকার অভিযোগে সাভারের আশুলিয়া থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের (ছাত্রলীগ) এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম হৃদয় (২৫)। তিনি আশুলিয়ার চারিগ্রাম এলাকার অলিউল ইসলামের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার চারিগ্রাম বটতলা এলাকা থেকে হৃদয়কে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত হৃদয় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একজন সক্রিয় সদস্য। তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা চালিয়ে ছাত্র-জনতা হত্যায় সরাসরি জড়িত থাকার গুরুতর অভিযোগ রয়েছে।
গত বছরের ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। আশুলিয়া থানা পুলিশ হৃদয়কে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন এবং আইনগত পরবর্তী পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।