বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
আপডেটঃ
মিলন ও অমৃতের হাত ধরে শক্তিশালী হচ্ছে জয়পুরহাট জেলা জিয়া সাইবার ফোর্স ফরিদপুরে দখলবাজ শিউলী আক্তারদের কারণে কি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। ​পবিত্র মাহে রমজান উপলক্ষে দৈনিক ভোরের খবরের সাংবাদিক আলামিন-এর শুভেচ্ছা। সাভারে রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াল জনতা: সাজু ও মুরাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ। ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে জয়ী হবেন সালাউদ্দিন বাবু’—সাভারে খোরশেদ আলমের দাবি। সাভারে প্রথা ভাঙা প্রচারণায় আলোচনায় গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী ফরহাদ। সাভার-আশুলিয়ায় গণ অধিকার পরিষদের গণসংযোগ: আলোচনায় তরুণ প্রার্থী এ্যাড শেখ শওকত হোসেন ফরহাদ। গাজীপুর-২ আসনে ভোটের লড়াই জমছে: জরিপে এগিয়ে রনি, অনিশ্চয়তায় ২০ শতাংশ ভোটার ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়।

চট্টগ্রামে গণসংযোগে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ

Coder Boss
  • Update Time : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৯১ Time View

স্টাফ রিপোর্টার

চট্টগ্রামে নির্বাচনী গণসংযোগে অংশ নিতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ। তিনি চট্টগ্রাম-৮ (চান্দগাঁও–বোয়ালখালী) আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বুধবার (৫ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে পাঁচলাইশের হামজার বাগ এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একই ঘটনায় সরওয়ার বাবলা নামে আরও এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

চট্টগ্রাম মহানগর পুলিশের উত্তর জোনের উপ-কমিশনার (ডিসি) আমিরুল ইসলাম জানান, “বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর প্রচারণায় হামলার খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছি।”

পুলিশের প্রাথমিক ধারণা, পূর্ব বিরোধের জেরে কারাগারে থাকা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের গ্রুপ সরওয়ার বাবলাকে লক্ষ্য করে গুলি চালায়। তবে সেই গুলিতে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহও আহত হন।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করেন। ঘোষিত তালিকায় চট্টগ্রাম-৮ আসনে প্রার্থী হিসেবে এরশাদ উল্লাহর নাম ছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102