জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাট-১ (জয়পুরহাট সদর-কালাই) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জননেতা মাসুদ রানা প্রধান মনোনয়ন পেলে এলাকায় নতুন রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হবে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।
দীর্ঘদিন ধরে তৃণমূল নেতাকর্মীদের পাশে থেকে দলকে সংগঠিত করার পাশাপাশি সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকায় মাসুদ রানা প্রধান ইতিমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। স্থানীয়দের মতে, তিনি মনোনয়ন পেলে জয়পুরহাটে বিএনপির অবস্থান আরও শক্তিশালী হবে।
দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে। এ আসনে বিএনপির মনোনয়ন পেলে মাসুদ রানা প্রধান মাঠে নামবেন “জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের লড়াইয়ে” বলে জানিয়েছেন দলের স্থানীয় নেতৃবৃন্দ।এ বিষয়ে মাসুদ রানা প্রধান বলেন,“আমি রাজনীতি করি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। দল যদি আমাকে মনোনয়ন দেয়, আমি জনগণের সঙ্গে মিলেই গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম চালিয়ে যাব।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তরুণ প্রজন্মের মধ্যেও মাসুদ রানার গ্রহণযোগ্যতা দিন দিন বাড়ছে। তাঁর নিরলস পরিশ্রম, সহজ-সরল জীবনধারা এবং কর্মীবান্ধব মনোভাব তাঁকে জয়পুরহাটের রাজনীতিতে একটি শক্ত অবস্থানে নিয়ে গেছে।