শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
আপডেটঃ
মিলন ও অমৃতের হাত ধরে শক্তিশালী হচ্ছে জয়পুরহাট জেলা জিয়া সাইবার ফোর্স ফরিদপুরে দখলবাজ শিউলী আক্তারদের কারণে কি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। ​পবিত্র মাহে রমজান উপলক্ষে দৈনিক ভোরের খবরের সাংবাদিক আলামিন-এর শুভেচ্ছা। সাভারে রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াল জনতা: সাজু ও মুরাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ। ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে জয়ী হবেন সালাউদ্দিন বাবু’—সাভারে খোরশেদ আলমের দাবি। সাভারে প্রথা ভাঙা প্রচারণায় আলোচনায় গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী ফরহাদ। সাভার-আশুলিয়ায় গণ অধিকার পরিষদের গণসংযোগ: আলোচনায় তরুণ প্রার্থী এ্যাড শেখ শওকত হোসেন ফরহাদ। গাজীপুর-২ আসনে ভোটের লড়াই জমছে: জরিপে এগিয়ে রনি, অনিশ্চয়তায় ২০ শতাংশ ভোটার ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়।

সাভারে ছাত্রলীগ নেতার গ্রেফতার: নাশকতার পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগ।

স্টাফ রিপোর্টার-মোঃ রুহুল আমিন (আলামিন)
  • Update Time : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৮৮ Time View

 

নিজস্ব প্রতিনিধি ​সাভার, ঢাকা:

​গত শুক্রবার ১ অক্টোবর রোজ শুক্রবার সাভারের রেডিও কলোনিতে জুমা নামাজের সময় ছাত্রলীগের একটি অংশের ঝটিকা মিছিলের ঘটনা ঘটে পরবর্তীতে নড়েচড়ে বসে সাভার মডেল থানা পুলিশ। এরপরই শুরু হয় পুলিশের ঝটিকা অভিযান। সেই অভিযানের সূত্র ধরে নাশকতার পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগে সাভার উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি তানজিদুর রহমান তানজিলকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ।​গ্রেফতারকৃত: তানজিদুর রহমান তানজিল (২৪)। তিনি সাভার উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি এবং সাভার মডেল কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। রবিবার (২ নভেম্বর, ২০২৫) ভোররাতে সাভারের জাহাঙ্গীরনগর হাউজিং সোসাইটির মোল্লানগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দেশব্যাপী নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির ভয়ঙ্কর পরিকল্পনায় তিনি যুক্ত ছিলেন ​সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তানজিলকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে সরকারবিরোধী ষড়যন্ত্র ও নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগ রয়েছে।গ্রেফতারকৃত তানজিলকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি। তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে নাশকতার পরিকল্পনায় আর কারা কারা যুক্ত ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102