বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
আপডেটঃ
মিলন ও অমৃতের হাত ধরে শক্তিশালী হচ্ছে জয়পুরহাট জেলা জিয়া সাইবার ফোর্স ফরিদপুরে দখলবাজ শিউলী আক্তারদের কারণে কি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। ​পবিত্র মাহে রমজান উপলক্ষে দৈনিক ভোরের খবরের সাংবাদিক আলামিন-এর শুভেচ্ছা। সাভারে রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াল জনতা: সাজু ও মুরাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ। ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে জয়ী হবেন সালাউদ্দিন বাবু’—সাভারে খোরশেদ আলমের দাবি। সাভারে প্রথা ভাঙা প্রচারণায় আলোচনায় গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী ফরহাদ। সাভার-আশুলিয়ায় গণ অধিকার পরিষদের গণসংযোগ: আলোচনায় তরুণ প্রার্থী এ্যাড শেখ শওকত হোসেন ফরহাদ। গাজীপুর-২ আসনে ভোটের লড়াই জমছে: জরিপে এগিয়ে রনি, অনিশ্চয়তায় ২০ শতাংশ ভোটার ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়।

ইতালি সভাপতির বিরুদ্ধে ‘ভিত্তিহীন অপপ্রচার’: কেন্দ্রীয় কমিটির তীব্র নিন্দা ও প্রতিবাদ।

স্টাফ রিপোর্টার-মোঃ রুহুল আমিন (আলামিন)
  • Update Time : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৯৯ Time View

নিজস্ব প্রতিনিধি -​ঢাকা,
​ জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় নির্বাহী কমিটি তাদের ইতালি শাখা কমিটির সভাপতি মোহাম্মদ আ. জলিল-এর বিরুদ্ধে প্রকাশিত অসত্য, বানোয়াট ও ভিত্তিহীন প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কেন্দ্রীয় কমিটি জাতীয়তাবাদী পরিবার ও গণমাধ্যমকে এ ধরনের বিভ্রান্তিমূলক তথ্য থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি কে এম হারুন অর রশিদ এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মার্চেন্ট মেরিন অফিসার মিয়া মোহাম্মদ রাজিবুল ইসলাম-এর সমন্বিত নির্দেশক্রমে দপ্তর সম্পাদক মো. রুহুল আমিন আলামিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়
​বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, “যেড সি এফ” (ZCF) নামীয় একটি সংগঠন মোহাম্মদ আ. জলিলের বিরুদ্ধে “অসত্য, বানোয়াট, মনগড়া ও ভিত্তিহীন তথ্য সংবলিত” প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কেন্দ্রীয় কমিটি দৃঢ়ভাবে এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করেছে।কেন্দ্রীয় কমিটি নিশ্চিত করেছে যে জনাব আ. জলিল একজন বিএনপি পরিবারের সন্তান এবং দলের একজন পদবিধারী নেতা। তিনি ১২ ডিসেম্বর ২০১৯ সাল থেকে ইতালির তোরিন শাখা বিএনপির উপদেষ্টা (ক্রমিক নং ১৭) হিসেবে দায়িত্ব পালন করছেন। জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় কমিটি জাতীয়তাবাদী পরিবার এবং সকল গণমাধ্যমের প্রতি বিশেষভাবে আহ্বান জানিয়েছে যেন তারা এহেন ভিত্তিহীন প্রচারণায় কোনোভাবেই বিভ্রান্ত না হন এবং সঠিক তথ্যের ওপর আস্থা রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102