সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
আপডেটঃ
ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়। প্রয়াত বেগম জিয়ার জন্য দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হলো ঢাকা-১৯ আসনের নির্বাচনী সংগ্রাম। ৪৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালী-৪ আসনে ১০ দলের নয়া চমক: নৌকার সাবেক নেতার কাঁধেই জোটের দায়িত্ব। গুম-খুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে বিএনপি, তারেক রহমানের সঙ্গে মতবিনিময় সাভারে তারেক রহমানের নির্দেশনায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ। বিএনপির ঘোষণা: জাইমা রহমানের ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি মেটা কর্তৃক ভেরিফাইড ঢাকা মহানগর উত্তর জিয়া সাইবার ফোর্সের ৬৮ সদস্যের কমিটি অনুমোদন ভোটের আগেই ক্ষমা ও প্রতিশ্রুতি—ঢাকা-১৮ আসনে ব্যতিক্রমী প্রচারে বিএনপি প্রার্থী

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাতিয়ায় বর্ণাঢ্য র‌্যালি। 

Coder Boss
  • Update Time : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১৫১ Time View

 

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালীর হাতিয়ায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে হাতিয়া উপজেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।হাতিয়া উপজেলা যুবদলের সভাপতি প্রার্থী ও সাবেক যুগ্ম আহ্বায়ক মো. শাহীন উদ্দীনের নেতৃত্বে র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এতে ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকা হাতে শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন। উপস্থিত নেতাকর্মীদের “তারুণ্যের অহংকার যুবদল একতার প্রতীক” স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা।হাতিয়া উপজেলা যুবদলের সভাপতি প্রার্থী ও সাবেক যুগ্ম আহ্বায়ক মো. শাহীন উদ্দীন বলেন, “যুবদল সবসময় গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। আগামী দিনে এই সংগঠনই হবে জনগণের আশা-ভরসার প্রতীক।”

তিনি আরও বলেন, “স্বৈরাচার ও দমননীতির বিরুদ্ধে যুব সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী যুবদল গণতন্ত্র পুনরুদ্ধারে যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত।”এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র নেতৃবৃন্দ, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন শাখাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।শেষে শহীদ জিয়াউর রহমান ও শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য এ আয়োজনকে কেন্দ্র করে পুরো হাতিয়া উপজেলা সদর এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102