রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
আপডেটঃ
ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়। প্রয়াত বেগম জিয়ার জন্য দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হলো ঢাকা-১৯ আসনের নির্বাচনী সংগ্রাম। ৪৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালী-৪ আসনে ১০ দলের নয়া চমক: নৌকার সাবেক নেতার কাঁধেই জোটের দায়িত্ব। গুম-খুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে বিএনপি, তারেক রহমানের সঙ্গে মতবিনিময় সাভারে তারেক রহমানের নির্দেশনায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ। বিএনপির ঘোষণা: জাইমা রহমানের ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি মেটা কর্তৃক ভেরিফাইড ঢাকা মহানগর উত্তর জিয়া সাইবার ফোর্সের ৬৮ সদস্যের কমিটি অনুমোদন ভোটের আগেই ক্ষমা ও প্রতিশ্রুতি—ঢাকা-১৮ আসনে ব্যতিক্রমী প্রচারে বিএনপি প্রার্থী

সাভারে জমি নিয়ে বিরোধ: কৃষককে কুপিয়ে হত্যা, আহত ১০ জন।

স্টাফ রিপোর্টার-মোঃ রুহুল আমিন (আলামিন)
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৭৫ Time View

 

নিজস্ব প্রতিনিধি​ সাভার (ঢাকা):

সাভারে জমিজমা নিয়ে পূর্ব শত্রুতা এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় আবু সাইদ (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। বুধবার (২২ অক্টোবর) রাতে সাভারের বনগাঁ ইউনিয়নের বেড়াইদ গ্রামে এই হামলার ঘটনা ঘটে। এসময় নিহত কৃষককে বাঁচাতে গিয়ে সন্ত্রাসী জাকির বাহিনীর ধারালো অস্ত্র ও ইটপাটকেলের আঘাতে আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।
​নিহত আবু সাইদ বনগাঁও ইউনিয়নের মৃত মুনতাজ আলীর ছেলে এবং পেশায় কৃষক ছিলেন।​হামলায় আহতদের মধ্যে রয়েছেন জাবেদ, হিরু, সল্লিমুলা, বাবুল, আলিফ, আরাফাত ও নজুমদ্দিন। আহতদের মধ্যে স্থানীয় বিএনপি নেতা বাবুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।স্থানীয়দের অভিযোগ, বিএনপি নেতা বাবুলকে লক্ষ্য করে জাকির বাহিনী হামলা চালালে তার চাচাতো ভাই আবু সাইদসহ অন্যরা বাধা দিতে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। হামলার পর পরই সবাইকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আবু সাইদকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102