মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
আপডেটঃ
মিলন ও অমৃতের হাত ধরে শক্তিশালী হচ্ছে জয়পুরহাট জেলা জিয়া সাইবার ফোর্স ফরিদপুরে দখলবাজ শিউলী আক্তারদের কারণে কি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। ​পবিত্র মাহে রমজান উপলক্ষে দৈনিক ভোরের খবরের সাংবাদিক আলামিন-এর শুভেচ্ছা। সাভারে রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াল জনতা: সাজু ও মুরাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ। ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে জয়ী হবেন সালাউদ্দিন বাবু’—সাভারে খোরশেদ আলমের দাবি। সাভারে প্রথা ভাঙা প্রচারণায় আলোচনায় গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী ফরহাদ। সাভার-আশুলিয়ায় গণ অধিকার পরিষদের গণসংযোগ: আলোচনায় তরুণ প্রার্থী এ্যাড শেখ শওকত হোসেন ফরহাদ। গাজীপুর-২ আসনে ভোটের লড়াই জমছে: জরিপে এগিয়ে রনি, অনিশ্চয়তায় ২০ শতাংশ ভোটার ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়।

জুলাই যোদ্ধা সুমনের মাথায় গুলি: বিনা চিকিৎসায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা, পাশে নেই দল বা সরকার।

Coder Boss
  • Update Time : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১৪১ Time View

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর:
​জুলাই (২০২৪) গণ-অভ্যুত্থানের অন্যতম যোদ্ধা এবং লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। গত ৫ই আগস্ট সৈরাচারী ফ্যাসিবাদী আওয়ামী লীগ ও সাবেক সরকারের পেটোয়া বাহিনী-প্রশাসনের গুলিতে গুরুতর আহত হন তিনি। ঢাকার যাত্রাবাড়ী মোড়ে আন্দোলন চলাকালীন তাঁর মাথায় গুলি লাগে। কোনোমতে প্রাণে বেঁচে গেলেও বর্তমানে তিনি নিয়মিত চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে কঠিন পাঞ্জা লড়ছেন।জানা যায়, মো. সুমন হোসেন দীর্ঘ ১৭ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের একজন নিবেদিতপ্রাণ সৈনিক। এর আগেও গত ২৮শে অক্টোবর ২০২৩ তারিখে ঢাকা মহাসমাবেশ থেকে তিনি গ্রেপ্তার হন এবং প্রায় দেড় মাস জেল খেটে মুক্তি পান।
​তবে, যে বিষয়টি সকলকে অবাক ও মর্মাহত করেছে, তা হলো—দলীয় আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করার পরও তাঁর জন্য এখন পর্যন্ত দল বা সরকারের পক্ষ থেকে কোনো ধরনের খোঁজ খবর বা আর্থিক সহযোগিতা করা হয়নি। এমনকি জুলাই আন্দোলনের একজন গুরুতর আহত যোদ্ধা হিসেবেও তিনি কোনো সরকারি সহায়তা পাননি। তাঁর উন্নত চিকিৎসার জন্য যে সার্বিক সহযোগিতা প্রয়োজন, তা থেকেও তিনি বঞ্চিত।জুলাই আন্দোলনে আহত এই ত্যাগী সৈনিকের পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা তাই গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন।​ দীর্ঘ ১৭ বছরের আন্দোলনের সৈনিক এবং বর্তমান গণ-অভ্যুত্থানের আহত যোদ্ধা হিসেবে মো. সুমন হোসেনের পাশে দাঁড়ানোর জন্য তাঁর পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে জোর আকুল আবেদন জানানো হয়েছে। অবিলম্বে তাঁর চিকিৎসার জন্য প্রয়োজনীয় আর্থিক ও সার্বিক সহযোগিতা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে, যাতে একজন নিবেদিতপ্রাণ রাজনৈতিক কর্মী উন্নত চিকিৎসা পেয়ে দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102