মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
আপডেটঃ
মিলন ও অমৃতের হাত ধরে শক্তিশালী হচ্ছে জয়পুরহাট জেলা জিয়া সাইবার ফোর্স ফরিদপুরে দখলবাজ শিউলী আক্তারদের কারণে কি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। ​পবিত্র মাহে রমজান উপলক্ষে দৈনিক ভোরের খবরের সাংবাদিক আলামিন-এর শুভেচ্ছা। সাভারে রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াল জনতা: সাজু ও মুরাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ। ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে জয়ী হবেন সালাউদ্দিন বাবু’—সাভারে খোরশেদ আলমের দাবি। সাভারে প্রথা ভাঙা প্রচারণায় আলোচনায় গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী ফরহাদ। সাভার-আশুলিয়ায় গণ অধিকার পরিষদের গণসংযোগ: আলোচনায় তরুণ প্রার্থী এ্যাড শেখ শওকত হোসেন ফরহাদ। গাজীপুর-২ আসনে ভোটের লড়াই জমছে: জরিপে এগিয়ে রনি, অনিশ্চয়তায় ২০ শতাংশ ভোটার ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়।

কোস্ট গার্ড কর্তৃক ভোলার তজুমদ্দিনে লাইটার জাহাজের ১৩ ক্রু উদ্ধার।

Coder Boss
  • Update Time : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৯১ Time View

নিজস্ব প্রতিবেদক-ভোলা

ভোলা, ২১ অক্টোবর ২০২৫: ভোলার তজুমদ্দিনস্থ বরিশাল বাজার লাল ঘাট আইল্যান্ড সংলগ্ন এলাকায় দুটি লাইটার জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনায় চরে আটকে পড়া একটি ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে ১৩ জন ক্রুকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, গত ২০ অক্টোবর দিবাগত রাত ২টার দিকে ‘এমভি উম্মে হাবিবা’ নামক একটি লাইটার জাহাজ অপর লাইটার জাহাজ ‘এমভি মডার্ন মেরিন-১৯’ এর সঙ্গে দুর্ঘটনাকবলিত হয়। সংঘর্ষের ফলে ‘এমভি মডার্ন মেরিন-১৯’ এর তলদেশ ফেটে পানি প্রবেশ করায় জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে চরে আটকে যায়।
​পরবর্তীতে কোস্ট গার্ড স্টেশন রামগতি থেকে একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং আটকে পড়া ১৩ জন ক্রুকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ক্রুদের মালিক পক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক অভিযান অব্যাহত রাখবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102