শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
আপডেটঃ
মিলন ও অমৃতের হাত ধরে শক্তিশালী হচ্ছে জয়পুরহাট জেলা জিয়া সাইবার ফোর্স ফরিদপুরে দখলবাজ শিউলী আক্তারদের কারণে কি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। ​পবিত্র মাহে রমজান উপলক্ষে দৈনিক ভোরের খবরের সাংবাদিক আলামিন-এর শুভেচ্ছা। সাভারে রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াল জনতা: সাজু ও মুরাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ। ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে জয়ী হবেন সালাউদ্দিন বাবু’—সাভারে খোরশেদ আলমের দাবি। সাভারে প্রথা ভাঙা প্রচারণায় আলোচনায় গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী ফরহাদ। সাভার-আশুলিয়ায় গণ অধিকার পরিষদের গণসংযোগ: আলোচনায় তরুণ প্রার্থী এ্যাড শেখ শওকত হোসেন ফরহাদ। গাজীপুর-২ আসনে ভোটের লড়াই জমছে: জরিপে এগিয়ে রনি, অনিশ্চয়তায় ২০ শতাংশ ভোটার ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়।

দেশজুড়ে অগ্নিকাণ্ড: তদন্তে সতর্ক অন্তর্বর্তী সরকার, আশ্বাস নিরাপত্তা নিশ্চিতের

Coder Boss
  • Update Time : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ২১৫ Time View

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার।

শনিবার (১৮ অক্টোবর) রাতে এক বিবৃতিতে সরকার জানায়, এসব ঘটনার প্রতিটি দিক নিরাপত্তা সংস্থাগুলো গভীরভাবে তদন্ত করছে এবং মানুষের জীবন ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, “নাশকতা বা অগ্নিসংযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে সরকার তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ নেবে। কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা উসকানির মাধ্যমে জনজীবন বা রাজনৈতিক প্রক্রিয়াকে বিঘ্নিত করার সুযোগ দেওয়া হবে না।”

সরকার আরও জানায়, যদি এসব অগ্নিকাণ্ড নাশকতা হিসেবে প্রমাণিত হয় এবং এর উদ্দেশ্য হয় জনমনে আতঙ্ক বা বিভাজন সৃষ্টি করা, তবে তা ব্যর্থ হবে—যদি জনগণ ভয়কে বিবেচনা ও দৃঢ়তার ওপর প্রাধান্য না দেয়।

বিবৃতিতে বলা হয়, “বাংলাদেশ অতীতেও বহু কঠিন সময় পার করেছে। ঐক্য, সংযম ও দৃঢ় সংকল্প নিয়ে আমরা গণতন্ত্রের উত্তরণের পথে যেকোনো হুমকির মোকাবিলা করব। আমাদের ভয় পাওয়ার কিছু নেই।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102