সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
আপডেটঃ
ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়। প্রয়াত বেগম জিয়ার জন্য দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হলো ঢাকা-১৯ আসনের নির্বাচনী সংগ্রাম। ৪৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালী-৪ আসনে ১০ দলের নয়া চমক: নৌকার সাবেক নেতার কাঁধেই জোটের দায়িত্ব। গুম-খুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে বিএনপি, তারেক রহমানের সঙ্গে মতবিনিময় সাভারে তারেক রহমানের নির্দেশনায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ। বিএনপির ঘোষণা: জাইমা রহমানের ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি মেটা কর্তৃক ভেরিফাইড ঢাকা মহানগর উত্তর জিয়া সাইবার ফোর্সের ৬৮ সদস্যের কমিটি অনুমোদন ভোটের আগেই ক্ষমা ও প্রতিশ্রুতি—ঢাকা-১৮ আসনে ব্যতিক্রমী প্রচারে বিএনপি প্রার্থী

জুয়া ও পর্নোগ্রাফি বিজ্ঞাপনে কড়াকড়ি: রোববার থেকে অবৈধ সাইট বন্ধের নির্দেশ

Coder Boss
  • Update Time : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৮৯ Time View

নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অনলাইনে জুয়া, বেটিং ও পর্নোগ্রাফি সংশ্লিষ্ট বিজ্ঞাপন এবং প্রমোশনাল কনটেন্ট প্রচার অব্যাহত রয়েছে। এসব কর্মকাণ্ড সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

এ বিষয়ে সরকার পূর্বে একাধিক প্রজ্ঞাপন ও বিজ্ঞপ্তি জারি করলেও এবার নতুন করে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন এক বার্তায় জানান, আগামী রোববার (১৯ অক্টোবর) থেকে কোনো সংবাদপত্র, নিউজ পোর্টাল, ইলেকট্রনিক মিডিয়া বা ওয়েবসাইটে যদি জুয়া, বেটিং বা পর্নোগ্রাফি সংক্রান্ত বিজ্ঞাপন বা কনটেন্ট প্রচার করা হয়, তবে বিনা নোটিশে সংশ্লিষ্ট সাইট ব্লক করে দেওয়া হবে।

নির্দেশনা জারির পরই দেশের বেশ কিছু গণমাধ্যম ও নিউজ পোর্টাল তাদের গুগল অ্যাডসেন্স নীতিমালা সংশোধন করেছে। সরকার তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ধন্যবাদ জানিয়েছে।

বার্তায় আরও বলা হয়েছে, বাংলাদেশের সাইবার স্পেসকে নিরাপদ, নৈতিক ও প্রজন্মবান্ধব রাখতে সরকার সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। এ বিষয়ে যৌথভাবে কাজ করছে—
অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), বিটিআরসি, জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি (এনসিএসএ), জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্র (এনটিএমসি), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এবং বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102