বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
আপডেটঃ
মিলন ও অমৃতের হাত ধরে শক্তিশালী হচ্ছে জয়পুরহাট জেলা জিয়া সাইবার ফোর্স ফরিদপুরে দখলবাজ শিউলী আক্তারদের কারণে কি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। ​পবিত্র মাহে রমজান উপলক্ষে দৈনিক ভোরের খবরের সাংবাদিক আলামিন-এর শুভেচ্ছা। সাভারে রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াল জনতা: সাজু ও মুরাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ। ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে জয়ী হবেন সালাউদ্দিন বাবু’—সাভারে খোরশেদ আলমের দাবি। সাভারে প্রথা ভাঙা প্রচারণায় আলোচনায় গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী ফরহাদ। সাভার-আশুলিয়ায় গণ অধিকার পরিষদের গণসংযোগ: আলোচনায় তরুণ প্রার্থী এ্যাড শেখ শওকত হোসেন ফরহাদ। গাজীপুর-২ আসনে ভোটের লড়াই জমছে: জরিপে এগিয়ে রনি, অনিশ্চয়তায় ২০ শতাংশ ভোটার ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়।

সাভারের পতিতালয়ে পুলিশের অভিযান: নারীসহ ২২ জন গ্রেপ্তার।

Coder Boss
  • Update Time : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৮৭ Time View

নিজস্ব প্রতিবেদক সাভার  (ঢাকা):

সাভার বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন “দুবাই গেস্ট হাউজ” নামের একটি আবাসিক ভবনে দেহ ব্যবসা ও অসামাজিক কার্যকলাপ চলার অভিযোগে অভিযান চালিয়েছে সাভার মডেল থানা পুলিশ। মঙ্গলবার গভীর রাতের এই অভিযানে ৯ জন পতিতা’সহ মোট ২২ জনকে আটক করা হয়েছে।
​পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন পালানোর চেষ্টা করলেও তাদের আটক করা সম্ভব হয়। বুধবার দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
​অসামাজিক কার্যকলাপের অভিযোগ
​সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া জানান, হোটেলটিতে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলছে—এমন গোপন সংবাদের ভিত্তিতেই অভিযান চালানো হয়। তিনি বলেন, “৯ নারীসহ ২২ জনকে আটক করে থানায় আনা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। যাচাই-বাছাই শেষে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
​এলাকাবাসীর স্বস্তি, তবে নজরদারির দাবি
​স্থানীয়রা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিলেন যে, হোটেল ব্যবসার আড়ালে এখানে দেহ ব্যবসা চলছিল। রাতে অচেনা ব্যক্তিদের আনাগোনায় এলাকাবাসীর মধ্যে সন্দেহ তৈরি হয়েছিল। তাদের অভিযোগ, এর আগেও একাধিকবার অভিযোগ জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি এবং একবার অভিযানের মাত্র সাত দিনের মাথায় আবারও প্রকাশ্যে পতিতাবৃত্তি শুরু হয়েছিল।
​এই অভিযানের পর এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে তারা হোটেল ব্যবসার নামে অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের নিয়মিত ও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন। উল্লেখ্য, গত বছরও এই গেস্ট হাউজে দেহ ব্যবসার অভিযোগে এলাকাবাসী ভাঙচুর চালিয়ে কয়েকজনকে আটক করে পুলিশে দিয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102